গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস-২০২৬
গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস-২০২৬
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় 'জুলাই শহিদ দিবস-২০২৬' পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুঞ্জুরুল মোর্শেদ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা এখলাস মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সালাউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন রুবেল, সাধারণ সম্পাদক মো. কাজী লিয়াকত, উপজেলা জামায়াতের আমির মো. হাবিবুর রহমান তালুকদার, সহকারী সেক্রেটারি ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক উবাইদুল্লাহ, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈরভ কুমার দে, গোপালপুর পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, সাধারণ সম্পাদক চান মিয়া, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম লেলিনসহ জুলাই আন্দোলনের যোদ্ধাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা বলেন, শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করা হয়।
Tags:
গোপালপুরে
যথাযোগ্য
মর্যাদায়
পালিত
জুলাই
শহিদ
দিবস-২০২৬
মুক্তধ্বনি
ময়মনসিংহের ১০ পৌরসভায় একযোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নাগরিক দায়িত্ববোধ ও পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয়ে যেখানে আমি সেখ...
আগস্ট ৩০, ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি সফল, সুশৃঙ্খল ও উৎসবমুখরভাবে বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনা...
আগস্ট ৩০, ২০২৬

