ধনবাড়ীতে দুই মৎস্যচাষীর মাঝে মাছচাষের উপকরণ বিতরণ
ধনবাড়ীতে দুই মৎস্যচাষীর মাঝে মাছচাষের উপকরণ বিতরণ
ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)-এর আওতায় মঙ্গলবার (৩০ জুন ২০২৬) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় দুইজন মৎস্যচাষীর মাঝে গৃহস্থালি পুকুরে মাছচাষের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
উপকারভোগীদের মাঝে মাছের পোনা মৎস্য খাদ্য সাইনবোর্ড বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং মাছচাষে প্রয়োজনীয় অন্যান্য উপকরণ প্রদান করা হয়। এ কর্মসূচির মাধ্যমে গৃহস্থালি পর্যায়ে মাছ উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিশ্চিতকরণ এবং মৎস্যচাষীদের আর্থ-সামাজিক উন্নয়নকে উৎসাহিত করার লক্ষ্যে সহায়তা দেওয়া হয়।উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপজেলা মৎস্য কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকল্পের সুফলভোগী মৎস্যচাষী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন আধুনিক প্রযুক্তিনির্ভর মাছচাষ সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধিতে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশিউপকারভোগীদের সঠিকভাবে বিতরণকৃত উপকরণ ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি এবং অন্যদেরও মাছচাষে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।
Tags:
ধনবাড়ীতে
দুই
মৎস্যচাষীর
মাঝে
মাছচাষের
উপকরণ
বিতরণ
মুক্তধ্বনি
জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্...
আগস্ট ১৪, ২০২৬
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে যোগ দিচ্ছেন মোঃ আরিফুল ইসলাম প্রিন্স। তাঁকে আগামী ১৮ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে টাঙ্গাইলে যোগদানে...
আগস্ট ১৩, ২০২৬

