সারা দেশ

টাঙ্গাইলে মুক্তিপণের দাবিতে ভাতিজাকে অপহরণ ও হত্যা মামলায় ঘাতক চাচার মৃত্যুদণ্ড

এস,কে শিপন
এস,কে শিপন গোপালপুর, প্রতিনিধি
জুন ৩০, ২০২৬
টাঙ্গাইলে মুক্তিপণের দাবিতে ভাতিজাকে অপহরণ ও হত্যা মামলায় ঘাতক চাচার মৃত্যুদণ্ড
টাঙ্গাইলে মুক্তিপণের দাবিতে ভাতিজাকে অপহরণ ও হত্যা মামলায় ঘাতক চাচার মৃত্যুদণ্ড
টাঙ্গাইলে মুক্তিপণের দাবিতে ভাতিজাকে অপহরণ ও হত্যা মামলায় ঘাতক চাচার মৃত্যুদণ্ড স্টাফ রিপোর্টার : এস কে শিপন টাঙ্গাইলের গোপালপুরে মুক্তিপণের দাবিতে নিজের আপন শিশু ভাতিজাকে অপহরণের পর নির্মমভাবে হত্যার দায়ে পাষণ্ড চাচা মো. নুরনবীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস জনাকীর্ণ আদালতে চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি অপহরণের দায়ে আসামিকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অপরাধের প্রমাণ লুকাতে মরদেহ গুম করার দায়ে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সাজাপ্রাপ্ত নূরনবী গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের নবধূলটিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে; রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ৮ অক্টোবর মুক্তিপণের দাবিতে গোপালপুরের নাসির উদ্দিনের নাতি কেএম রাহেনুল ইসলাম আরাফকে তার আপন চাচা নুরনবী কয়েকজন সহযোগীর সহায়তায় অপহরণ করেন। এই ঘটনায় ১১ অক্টোবর নাসির উদ্দিন বাদী হয়ে গোপালপুর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তদন্তে নামে এবং পরের দিনই গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে শিশু আরাফের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে গত বছরের (২০২৫ সালের) ২৭ মে গোপালপুর থানার এসআই মামুন ভূঞা আসামি নুরনবীর বিরুদ্ধে আদালতে সুনির্দিষ্ট অভিযোগপত্র দাখিল করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌশুলী (পিপি) ওমরাও খান দিপু জানান, বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি ও সমস্ত সাক্ষ্য-প্রমাণ ও জেরা শেষে অপরাধের সত্যতা পেয়ে আসামিকে এই কঠোরতম শাস্তি দিয়েছেন, যার মাধ্যমে ভুক্তভোগী পরিবারটি অবশেষে কাঙ্ক্ষিত ন্যায়বিচার লাভ করেছে।
Tags: টাঙ্গাইলে মুক্তিপণের দাবিতে ভাতিজাকে অপহরণ হত্যা মামলায় ঘাতক

সারা দেশ

জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্...

আগস্ট ১৪, ২০২৬
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসক পদে যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম প্রিন্স টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসক পদে যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম প্রিন্স

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে যোগ দিচ্ছেন মোঃ আরিফুল ইসলাম প্রিন্স। তাঁকে আগামী ১৮ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে টাঙ্গাইলে যোগদানে...

আগস্ট ১৩, ২০২৬

0 মন্তব্য