টাঙ্গাইলে ৪ ক্লিনিক-হাসপাতালে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দেড় লাখ টাকা জরিমানা, সিলগালা ১
টাঙ্গাইলে ৪ ক্লিনিক-হাসপাতালে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দেড় লাখ টাকা জরিমানা, সিলগালা ১
মোঃরুবেল মিয়া মাল্টিমিডিয়া প্রতিনিধি টাংগাইল।
টাঙ্গাইল পৌর শহরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে অনিয়ম-অব্যবস্থাপনা রোধে কঠোর অবস্থান নিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শহরের ভিন্ন ভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে চারটি ক্লিনিক ও হাসপাতালকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে মারাত্মক অনিয়মের দায়ে ‘পাইলট হাসপাতাল’-এর প্যাথলজি বিভাগ সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযান পরিচালনাকালে বেশ কিছু ক্লিনিকে প্যাথলজিস্ট ছাড়াই অপেশাদার ব্যক্তিসদ্বারা পরীক্ষা-নিরীক্ষা চালানো, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও রিএজেন্ট সংরক্ষণ, সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ না করা এবং এমনকি নষ্ট হয়ে যাওয়া রক্ত সংরক্ষণের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকিপূর্ণ অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
জনস্বার্থবিরোধী এসব অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানগুলোকে তাৎক্ষণিক জরিমানা করা হয়। এর মধ্যে:
পাইলট হাসপাতাল: ৫০ হাজার টাকা জরিমানা ও প্যাথলজি বিভাগ সিলগালা
জনতা ক্লিনিক: ৫০ হাজার টাকা জরিমানা
অ্যাপল হাসপাতাল: ২৫ হাজার টাকা জরিমানা
সেনা কম্বাইন্ড হাসপাতাল: ২৫ হাজার টাকা জরিমানা
অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিয়ে যেকোনো ধরনের প্রতারণা ও অনিয়ম বরদাশত করা হবে না। জনস্বার্থে ও স্বাস্থ্যসেবার গুণগত মান নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই তদারকি অভিযান অব্যাহত থাকবে।
Tags:
টাঙ্গাইল
ক্লিনিক
হাসপাতাল
ভোক্তা অধিদপ্তর
অভিযান
জরিমানা
সিলগালা
পাইলট হাসপাতাল
জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্...
আগস্ট ১৪, ২০২৬
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে যোগ দিচ্ছেন মোঃ আরিফুল ইসলাম প্রিন্স। তাঁকে আগামী ১৮ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে টাঙ্গাইলে যোগদানে...
আগস্ট ১৩, ২০২৬

