সারা দেশ

জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণে টাঙ্গাইলে পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট অভিযান

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
মার্চ ১০, ২০২৬
জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণে টাঙ্গাইলে পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট অভিযান
জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণে টাঙ্গাইলে পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট অভিযান জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইল জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে মোবাইল কোর্টের অভিযান ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সোমবার (৯ মার্চ ২০২৬) জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসন সূত্রে জানা যায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি অবৈধ মজুদ এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি প্রতিরোধে জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় পাম্পগুলোর জ্বালানি তেলের মজুদ রেজিস্টার, বিক্রয় সংক্রান্ত নথিপত্র এবং মিটারিং সিস্টেম পরীক্ষা করে দেখা হয়। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে পাম্প মালিক ও কর্মচারীদের সতর্ক করা হয় এবং সরকারি নির্ধারিত দামে জ্বালানি তেল বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সঠিকভাবে মজুদ ব্যবস্থাপনা বজায় রাখা এবং ভোক্তাদের সঙ্গে স্বচ্ছতা বজায় রেখে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশ প্রদান করা হয়।অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জ্বালানি তেলের সরবরাহ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং কার্যক্রম চালানো হচ্ছে। কেউ যাতে অবৈধভাবে তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয় ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সারা দেশ

বেনাপোলে পুলিশের বিশেষ অভিযান: দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বেনাপোলে পুলিশের বিশেষ অভিযান: দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

বেনাপোলে পুলিশের বিশেষ অভিযান: দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্...

সেপ্টেম্বর ৬, ২০২৬
ভারতে আড়াই বছর কারাভোগ শেষে দেশে ফিরেছে ৯ বাংলাদেশি ভারতে আড়াই বছর কারাভোগ শেষে দেশে ফিরেছে ৯ বাংলাদেশি

ভারতের বিভিন্ন প্রদেশে অবৈধভাবে অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের পর্যায়ক্রমে বেনাপোল স্থলবন্দর দিয়ে পুশব্যাক করা হচ্ছে। ভারতীয় কর্তৃপক্ষের আন...

সেপ্টেম্বর ৫, ২০২৬

0 মন্তব্য