এলেঙ্গা বাজারে রমজান উপলক্ষে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা
এলেঙ্গা বাজারে রমজান উপলক্ষে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা
টাঙ্গাইলের এলেঙ্গা বাজার এলাকায় পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) কালিহাতি উপজেলার এই গুরুত্বপূর্ণ বাজারে প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন কালিহাতি টাঙ্গাইলের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এ সময় বাজারে বিভিন্ন মুদি দোকান কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের আড়ত পরিদর্শন করা হয়।অভিযানকালে ব্যবসায়ীদেরনিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখা দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানানো এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ ও কৃত্রিম সংকট সৃষ্টি না করার ব্যাপারে সতর্ক করা হয়।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসজুড়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
‘গতানুগতিক ধারার এমপি হিসেবে নয়, কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে চাই’—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সং...
আগস্ট ২৩, ২০২৬
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলিকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। সেখানে তাঁকে অভ্য...
আগস্ট ২৩, ২০২৬

