ঈদযাত্রায় নারী যাত্রীদের জন্য ট্রেনে বিশেষ কোচ চালু
ঈদযাত্রায় নারী যাত্রীদের জন্য ট্রেনে বিশেষ কোচ চালু
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে বিশেষ কোচ সংযুক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে।সোমবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে বিশেষ নারী কোচের উদ্বোধন করেন মোঃ আফজাল হোসেন। এ সময় তিনি নারী যাত্রীদের বিদায় জানান এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো: নাজমুল হাসান, সুবক্তগীন বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ঢাকা)সহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রেলওয়ে কর্মকর্তারা যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান। আলাদা কোচের ব্যবস্থা পেয়ে নারী যাত্রীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান।এদিকে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের বিশেষ কোচে ভ্রমণকারী নারী যাত্রীদের স্বাগত জানাবেন মো: ফাহিমুল ইসলাম। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি রাজধানীতে পৌঁছালে তিনি তাদের শুভেচ্ছা জানানোর কথা রয়েছে।সরকারের বিশেষ নির্দেশনায় ঢাকা-সিলেট-ঢাকা রুটে চলাচলকারী জয়ন্তিকা এক্সপ্রেস এবং ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের ননস্টপ সোনার বাংলা এক্সপ্রেসে নারী যাত্রীদের জন্য এই বিশেষ কোচ সংযুক্ত করা হয়েছে।রেলওয়ে সূত্র জানায়, সোমবার (২৫ মে) থেকে শুরু হওয়া এ বিশেষ সেবা ঈদের আগের তিন দিন অর্থাৎ আগামী ২৭ মে পর্যন্ত চালু থাকবে।
Tags:
ঈদযাত্রায়
নারী
যাত্রীদের
জন্য
ট্রেনে
বিশেষ
কোচ
চালু
‘গতানুগতিক ধারার এমপি হিসেবে নয়, কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে চাই’—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সং...
আগস্ট ২৩, ২০২৬
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলিকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। সেখানে তাঁকে অভ্য...
আগস্ট ২৩, ২০২৬

