ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে টাঙ্গাইলে ট্রাফিক পুলিশিং ব্যবস্থা নিয়ে বিশেষ ব্রিফিং
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে টাঙ্গাইলে ট্রাফিক পুলিশিং ব্যবস্থা নিয়ে বিশেষ ব্রিফিং
পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ জেলার গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কসমূহে যানজট নিরসন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক পুলিশিং ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ, টাঙ্গাইল।এ উপলক্ষে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এক গুরুত্বপূর্ণ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুহম্মদ শামসুল আলম সরকার। ব্রিফিংয়ে ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও জেলার আঞ্চলিক সড়কসমূহে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।পুলিশ সুপার জানান ঈদযাত্রায় অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে মহাসড়কে বিশেষ নজরদারি, ট্রাফিক নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং দুর্ঘটনা প্রতিরোধে সমন্বিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি মহাসড়ক সংলগ্ন পশুর হাটসমূহ যাতে যান চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মোঃ রবিউল ইসলাম, মোঃ আদিবুল ইসলাম এবং কাজী শাহনেওয়াজ। এছাড়াও জেলার সকল সার্কেল কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা অংশ নেন।জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঈদ উপলক্ষে যাত্রীসেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং অব্যাহত থাকবে এবং জনগণের নিরাপদ যাত্রা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
Tags:
ঈদযাত্রা
নির্বিঘ্ন
রাখতে
টাঙ্গাইলে
ট্রাফিক
পুলিশিং
ব্যবস্থা
নিয়ে
ভয়াবহ লোডশেডিং আর তীব্র তাপদাহে স্থবির হয়ে পড়েছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার স্বাভাবিক জনজীবন। দিনভর অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ থাকলেও রাত ন...
আগস্ট ২৩, ২০২৬
টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ সায়ফুজ্জামান...
আগস্ট ২১, ২০২৬

