দেলদুয়ার সদর ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
দেলদুয়ার সদর ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
মাদক-সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনসচেতনতার আহ্বান টাঙ্গাইলের দেলদুয়ার সদর ইউনিয়নে মাদকবিরোধী র্যালি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সদর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ও দেলদুয়ার থানা পুলিশের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।র্যালিটি সদর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম.মাহবুব রেজওয়ান সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাখাওয়াৎ হোসেন।সভায় মাদক ইভটিজিং কিশোর গ্যাং চাঁদাবাজি অনলাইন জুয়া বাল্যবিবাহ ও সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এসব অপরাধ নির্মূলে পুলিশ ও জনগণের সম্মিলিত সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।বক্তারা অপরাধমুক্ত নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় কমিউনিটিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয় কর্মসূচিতে দেলদুয়ার সদর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সদস্য জনপ্রতিনিধি স্থানীয় নেতৃবৃন্দ গ্রাম পুলিশ শিক্ষার্থী গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
Tags:
দেলদুয়ার
সদর
ইউনিয়নে
মাদকবিরোধী
র্যালি
সমাবেশ
মাদক-সন্ত্রাসসহ
বিভিন্ন
দেলদুয়ার সদর ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ মাদক-সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনসচেতনতার আহ্বান টাঙ্গাইলের দেলদুয়ার সদর ইউনিয়নে ম...
সেপ্টেম্বর ৫, ২০২৬
ঢাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা ঢাকা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত মৎস্য ও প্রাণি...
সেপ্টেম্বর ১, ২০২৬

