আইন-অপরাধ

বিজয়নগরে থানা পুলিশের অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
জানুয়ারী ৮, ২০২৬
বিজয়নগরে থানা পুলিশের অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার
বিজয়নগরে থানা পুলিশের অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার। অটোরিক্সাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় একটি অটোরিক্সাসহ তিনজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ০৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ ভোর আনুমানিক ০৬টা ২০ মিনিটে বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার ০৭নং সিঙ্গারবিল ইউনিয়নের সিঙ্গারবিল এলাকা থেকে একটি সন্দেহজনক অটোরিক্সা আটক করা হয়। পরবর্তীতে অটোরিক্সাটি তল্লাশি করে এর ভেতর থেকে ৩০ (ত্রিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে জড়িত ০৩ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও ব্যবহৃত অটোরিক্সা বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের পরিচয়: ১. মোঃ মাসুক মিয়া (২৯) পিতা: মৃত আঃ লতিফ মাতা: আমেনা বেগম ২. মোঃ রাব্বি মিয়া (২৭) পিতা: মৃত মলাই মিয়া মাতা: জামেলা বেগম উভয়ের ঠিকানা: সাং- কাশিনগর, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ৩. মোঃ খোকন মিয়া (৪৮) পিতা: মৃত নজির মিয়া মাতা: মৃত হামিদা বেগম ঠিকানা: সাং- রাজাপুর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও কারবারের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বিজয়নগর থানা পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আইন-অপরাধ

সরিষাবাড়ীতে বাবার অভিযোগে ছেলে গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৫ মাসের কারাদণ্ড। সরিষাবাড়ীতে বাবার অভিযোগে ছেলে গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৫ মাসের কারাদণ্ড।

সরিষাবাড়ী প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বাবার অভিযোগের ভিত্তিতে বাবু মিয়া (৪০) নামে এক মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ...

আগস্ট ২৪, ২০২৬
সুন্দরগঞ্জে দুই চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২ সুন্দরগঞ্জে দুই চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

​গাইবান্ধার সুন্দরগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দু...

আগস্ট ২৩, ২০২৬

0 মন্তব্য