আপত্তিকর ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর মামলার প্রধান আসামি গ্রেফতার
ভুঞাপুরে গোপনে আপত্তিকর ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর মামলার প্রধান আসামি গ্রেফতার টাঙ্গাইল জেলার ভুঞাপুর থানায় দায়ের করা আপত্তিকর ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলার অন্যতম প্রধান আসামি মোঃ আল আমিন (৩২) কে গ্রেফতার করেছে র্যাব। সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল এর একটি আভিযানিক দল তাকে ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে। এজাহারের বিবরণে জানা যায়, ধৃত আসামি মোঃ আল আমিন (৩২) কৌশলে বাদীর স্ত্রীর গোসলের আপত্তিকর দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে। পরবর্তীতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত ভিডিও ছড়িয়ে দিলে বিষয়টি বাদীর নজরে আসে। বাদীর অভিযোগ, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই আসামি পরিকল্পিতভাবে এই আপত্তিকর ভিডিও ধারণ ও প্রচার করেছে।এ ঘটনায় আইনগত সুরক্ষা ও ন্যায়বিচার প্রত্যাশায় ভুক্তভোগী বাদী টাঙ্গাইল জেলার ভুঞাপুর থানায় ২০১২ সালের পর্ণোগ্রাফি আইনের ৮(১)/৮(২)/৮(৩) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলাটি ভুঞাপুর থানার মামলা নং-০৫, তারিখ-২১ জুন ২০২৫ইং খ্রিস্টাব্দ। মামলা রুজুর পর সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে তৎপরতা চালায়। এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল এবং র্যাব-১০, সদর কোম্পানি, কেরানীগঞ্জ, ঢাকা এর সমন্বয়ে গঠিত একটি যৌথ আভিযানিক দল ০৪ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল আনুমানিক ২টা ৫০ মিনিটে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার নয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পর্ণোগ্রাফি মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ আল আমিন (৩২), জেলা-টাঙ্গাইলকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত বিষয়ে অতিরিক্ত তথ্যের প্রয়োজন হলে মেজর কাওছার বাঁধন, কোম্পানি কমান্ডার, সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া সংবাদটি অনলাইনে প্রকাশের পর সংশ্লিষ্ট লিংক নির্ধারিত ই-মেইলে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।
সরিষাবাড়ী প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বাবার অভিযোগের ভিত্তিতে বাবু মিয়া (৪০) নামে এক মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ...
আগস্ট ২৪, ২০২৬
গাইবান্ধার সুন্দরগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দু...
আগস্ট ২৩, ২০২৬

