১১ জানুয়ারি মাওলানা ভাসানীর কবর জিয়ারত করতে টাঙ্গাইল আসছেন তারেক রহমান
লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে সম্প্রতি দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে প্রত্যাবর্তনের পর ঢাকার বাইরে প্রথম জেলা সফর হিসেবে আগামী রবিবার (১১ জানুয়ারি) তিনি টাঙ্গাইল জেলায় আসছেন। সফরের অংশ হিসেবে তিনি মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন।
বুধবার (৭ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে তারেক রহমান ঢাকার নিজ বাসভবন থেকে সড়কপথে টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। দুপুর আনুমানিক ১টার দিকে তিনি টাঙ্গাইলে পৌঁছাবেন। সেখানে পৌঁছে তিনি মজলুম জননেতা মওলানা ভাসানীর মাজার জিয়ারত শেষে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে অংশ নেবেন।
এ সময় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
ঢাকার বাইরে তারেক রহমানের এটি প্রথম রাজনৈতিক কর্মসূচি হওয়ায় টাঙ্গাইল জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তার আগমন উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল অংশে নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে অভিবাদন জানাবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
দলীয় সূত্র আরও জানায়, মির্জাপুর এলাকা থেকেই তারেক রহমানকে বরণ করে নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে প্রস্তুতি সভা সম্পন্ন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার-ফেস্টুন টাঙানো হয়েছে। পাশাপাশি তার সফর নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন,
“দীর্ঘ ১৭ বছর পর দেশনায়ক তারেক রহমান দেশে ফিরে প্রথম জেলা সফরে টাঙ্গাইলে আসছেন। এই সফরকে ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইনশাল্লাহ, সর্বোচ্চ সম্মানের সঙ্গে তাঁকে সংবর্ধনা জানানো হবে।”
তিনি আরও বলেন, তারেক রহমানের আগমন ও দোয়া মাহফিল সফল করতে দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মজলুম জননেতা ভাসানীর কবর জিয়ারতের মধ্য দিয়ে তারেক রহমানের এই সফর দেশের রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ বার্তা বহন করবে এবং টাঙ্গাইলের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে।
ঢাকার ধামরাইয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের গৃ...
আগস্ট ২৩, ২০২৬
-
কাজী যেন ম্যাজিশিয়ান: ২০২৪ সালে মারা যাওয়া যুবকের বিয়ে ২০২৬ সালে রেজিস্ট্রি!
-
তিস্তার পেটে ‘ভোরের পাখি’ সরকারি প্রাথমিক বিদ্যালয়প্রতিমন্ত্রীর পরিদর্শনের ১০ দিনের মাথায়ও নেওয়া হয়নি প্রতিরোধমূলক ব্যবস্থা, ক্ষুব্ধ এলাকাবাসী
-
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইলে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 'জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ...
আগস্ট ৫, ২০২৬

