সারা দেশ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর আনন্দ মিছিল

মোঃ মিলন
মোঃ মিলন উপজেলা প্রতিনিধি,শার্শা
সেপ্টেম্বর ১, ২০২৬
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর আনন্দ মিছিল
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর আনন্দ মিছিল
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর আনন্দ মিছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের বেনাপোলে আনন্দ মিছিল করেছে বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর নেতৃবৃন্দ ও শ্রমিকরা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বেনাপোল শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বেনাপোল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। আনন্দ মিছিলে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি তবিবুর রহমান, সাধারণ সম্পাদক শহীদ আলীসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন। এ সময় নেতৃবৃন্দ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের কথা তুলে ধরেন। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মিছিলকে ঘিরে বেনাপোল বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মী ও শ্রমিকদের অংশগ্রহণে আনন্দ মিছিলটি প্রাণবন্ত হয়ে ওঠে।
Tags: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর

সারা দেশ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর আনন্দ মিছিল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর আনন্দ মিছিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর আনন্দ মিছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবা...

সেপ্টেম্বর ১, ২০২৬
সাদিপুরে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদ, নাগরিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি সাদিপুরে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদ, নাগরিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি

বেনাপোল পৌরসভার সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে টানা পঞ্চম দিনের মতো গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের...

আগস্ট ৩১, ২০২৬

0 মন্তব্য