উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে — ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেছেন, তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে। তিনি বলেন, স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়াতে এবং উন্নয়ন কার্যক্রমকে বাস্তবমুখী করতে এ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
রবিবার সংসদ ভবনস্থ তাঁর কার্যালয়ে নিজ নির্বাচনী এলাকার ১৫ সদস্যবিশিষ্ট ইমাম প্রতিনিধিদলের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে ডেপুটি স্পীকার প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি তার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
তিনি বলেন, “আমার নির্বাচনী এলাকায় বিভিন্ন ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের বসবাস রয়েছে। আমরা সবাই মিলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। এই সম্প্রীতি অটুট রাখতে এবং সকলকে রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে সম্পৃক্ত করতে পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের জাতীয় সংসদ ভবন ও সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ করে দেওয়া হবে।”
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে খ্রিষ্টান প্রতিনিধিদল সংসদ ভবন পরিদর্শন করেছে এবং ভবিষ্যতে অন্যান্য ধর্মীয় ও সামাজিক গোষ্ঠীর প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হবে, যাতে তারা সংসদের কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা লাভ করতে পারেন।
ডেপুটি স্পীকার বলেন, “আমি আপনাদের ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি এবং আপনাদের আস্থার কারণেই আজ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার হিসেবে দায়িত্ব পালন করছি। তাই আপনাদের প্রতি আমার গভীর দায়বদ্ধতা ও জবাবদিহিতা রয়েছে।”
উন্নয়ন কার্যক্রমের প্রসঙ্গে তিনি বলেন, “উন্নয়নমূলক কাজকে গতিশীল করতে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে। এসব
Tags:
উন্নয়নমূলক
কাজে
ইউনিয়নভিত্তিক
কমিটি
গঠন
করা
হবে
ডেপুটি
‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।...
সেপ্টেম্বর ১, ২০২৬
ময়মনসিংহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ময়মনসিংহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনু...
আগস্ট ২৭, ২০২৬

