সারা দেশ

টাঙ্গাইলের কালিহাতীতে ফাঁকা স্থান থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নাদিম তালুকদার
নাদিম তালুকদার স্টাফ রিপোর্টার ( মুক্তধ্বনি )
জানুয়ারী ৪, ২০২৬
টাঙ্গাইলের কালিহাতীতে ফাঁকা স্থান থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
টাঙ্গাইলের কালিহাতীতে ফাঁকা স্থান থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার বাংড়া ইউনিয়নের ইছাপুর স্কেল প্রজেক্ট এলাকার একটি ফাঁকা স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন স্কেল প্রজেক্ট এলাকায় এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা প্রথমে বিষয়টি লক্ষ্য করেন। পরে তারা কালিহাতী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ঘোরাফেরা করতেন এবং কখনো কখনো মহাসড়কের পাশে অবস্থান করতেন। স্থানীয়দের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তার কোনো স্থায়ী ঠিকানা ছিল না। কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ থেকে ৫০ বছর হতে পারে। তার শরীরে আঘাতের কোনো সুস্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় কালিহাতী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারা দেশ

বর্ষায় খুলনার প্রধান সড়কগুলোতে ভাঙন-গর্ত, চরম ভোগান্তিতে নগরবাসী বর্ষায় খুলনার প্রধান সড়কগুলোতে ভাঙন-গর্ত, চরম ভোগান্তিতে নগরবাসী

বর্ষা মৌসুম শুরু হতেই খুলনা মহানগরের বিভিন্ন প্রধান সড়কে দেখা দিয়েছে ভাঙন, খানাখন্দ ও ছোট-বড় অসংখ্য গর্ত। কোথাও কোথাও সড়কের পিচ উঠে গিয়ে সৃষ...

আগস্ট ২৪, ২০২৬
টাঙ্গাইল শহরে ব্যাটারিচালিত অটোরিকশার দাপট -বাড়ছে জনদুর্ভোগ টাঙ্গাইল শহরে ব্যাটারিচালিত অটোরিকশার দাপট -বাড়ছে জনদুর্ভোগ

টাঙ্গাইল শহরে ব্যাটারিচালিত অটোরিকশার দাপট -বাড়ছে জনদুর্ভোগ টাঙ্গাইল শহরে ব্যাটারিচালিত অটোরিকশার প্রকোপ যেন দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। শহ...

আগস্ট ২৩, ২০২৬

0 মন্তব্য