টাঙ্গাইলের কালিহাতীতে ৫ বছরেও শেষ হয়নি সল্লা সেতুর নির্মাণ কাজ : দুর্ভোগে লক্ষাধিক মানুষ
জনদুর্ভোগ লাঘবে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নে লৌহজং নদীর ওপর ২৭ কোটি টাকা ব্যয়ে ২৫০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। চার বছর মেয়াদি প্রকল্পটি ২০২১ সালের মে মাসে শুরু হলেও রহস্যজনক কারণে ২০২৫ সালের জুন মাসেও কাজ শেষ হয়নি। দীর্ঘ পাঁচ বছরে ঠিকাদারি প্রতিষ্ঠান মাত্র প্রায় ৭০ শতাংশ কাজ সম্পন্ন করতে পেরেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণ কাজ শুরুর দুই বছরের মাথায় সেতুর একটি গার্ডার ধসে পড়ে। এ ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করলেও সেই রিপোর্ট আজও প্রকাশ করা হয়নি। অভিযোগ রয়েছে, কিছু অসাধু কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের যোগসাজশে তদন্ত প্রতিবেদনটি ফাইলবন্দি করে রাখা হয়েছে, যাতে দায় এড়াতে পারে সংশ্লিষ্টরা। পরে ধসে পড়া গার্ডার সংস্কার করেই আবার নির্মাণকাজ চালানো হয়।
জানা যায়, যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ ও ঝুঁকি কমানো এবং কালিহাতী উপজেলার সঙ্গে টাঙ্গাইল সদর ও ভূঞাপুর উপজেলার মানুষের যাতায়াত সহজ করতে সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রকল্পটি ২০২৪ সালের মে মাসে শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কাজের অগ্রগতি আশানুরূপ নয়।
এদিকে সেতুর কাজ শেষ না হওয়ায় স্থানীয় মানুষকে এখনও খেয়া নৌকার ওপর নির্ভর করতে হচ্ছে। নদী পার হতে প্রতিদিন ১০ থেকে ২০ মিনিট অপেক্ষা করতে হয়। এতে শিক্ষার্থীরা সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে পারছে না, রোগী পরিবহনেও তৈরি হচ্ছে ঝুঁকি। পাশাপাশি প্রতিনিয়ত বাড়তি নৌকা ভাড়া গুনতে হচ্ছে সাধারণ মানুষকে।
স্থানীয় বাসিন্দারা জানান, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণেই শুরুতেই গার্ডার ধসে পড়েছিল। দীর্ঘদিনেও কাজ শেষ না হওয়ায় শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
বর্ষা মৌসুম শুরু হতেই খুলনা মহানগরের বিভিন্ন প্রধান সড়কে দেখা দিয়েছে ভাঙন, খানাখন্দ ও ছোট-বড় অসংখ্য গর্ত। কোথাও কোথাও সড়কের পিচ উঠে গিয়ে সৃষ...
আগস্ট ২৪, ২০২৬
টাঙ্গাইল শহরে ব্যাটারিচালিত অটোরিকশার দাপট -বাড়ছে জনদুর্ভোগ টাঙ্গাইল শহরে ব্যাটারিচালিত অটোরিকশার প্রকোপ যেন দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। শহ...
আগস্ট ২৩, ২০২৬

