আইন-অপরাধ

টাঙ্গাইলে র‌্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত,মাদক ও অপরাধ দমনে জনসম্পৃক্ততার আহ্বান

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
জুলাই ১৯, ২০২৬
টাঙ্গাইলে র‌্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত,মাদক ও অপরাধ দমনে জনসম্পৃক্ততার আহ্বান
টাঙ্গাইলে র‌্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত,মাদক ও অপরাধ দমনে জনসম্পৃক্ততার আহ্বান
টাঙ্গাইলে র‌্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত,মাদক ও অপরাধ দমনে জনসম্পৃক্ততার আহ্বান মাদক, সন্ত্রাস, জুয়া ও সন্ত্রাসবাদ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনগণের আস্থা ও সমন্বয় আরও জোরদারের লক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইলে টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ঘাটাইল উপজেলার ব্রাহ্মনশাসন এ.ইউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইলের উদ্যোগে"জনসচেতনতা, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা" শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক মো. শামসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান এবং টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি।এছাড়া সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি সদস্য আব্দুর রউফ ও সিরাজুল ইসলাম শিক্ষক-শিক্ষার্থী,সুশীল সমাজের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।বক্তারা বলেন,মাদক,জুয়া,সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যভিত্তিক সহযোগিতা বৃদ্ধি এবং সামাজিক সচেতনতার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব বলেও তারা মত দেন। প্রধান অতিথির বক্তব্যে কোম্পানি কমান্ডার মো. শামসুর রহমান শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে সচেতন করেন। তিনি র‌্যাবের বিভিন্ন আভিযানিক সাফল্য তুলে ধরে অপরাধমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। একই সঙ্গে সমাজ থেকে মাদক নির্মূলে স্থানীয়ভাবে একটি কার্যকর কমিটি গঠনের পরামর্শ দেন। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সভা শেষে অংশগ্রহণকারী জনপ্রতিনিধি শিক্ষক,শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা মাদক সন্ত্রাস ও অন্যান্য অপরাধ প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
Tags: বাংলাদেশ শিক্ষা সংস্কার কমিটি সরকার শিক্ষার্থী অভিভাবক শিক্ষক

আইন-অপরাধ

গোপালপুরে ৬ বস্তা গাঁজাসহ ট্রাক ও চালক আটক, টাঙ্গাইলে নিয়েছে র‍্যাব গোপালপুরে ৬ বস্তা গাঁজাসহ ট্রাক ও চালক আটক, টাঙ্গাইলে নিয়েছে র‍্যাব

গোপালপুরে ৬ বস্তা গাঁজাসহ ট্রাক ও চালক আটক, টাঙ্গাইলে নিয়েছে র‍্যাব টাঙ্গাইলের গোপালপুর থানা চত্বরে ৬ বস্তা গাঁজাসহ একটি ট্রাক ও এর চালককে আ...

সেপ্টেম্বর ৩, ২০২৬
ডুমুরিয়ায় উপজেলা পরিষদের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ডুমুরিয়ায় উপজেলা পরিষদের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে কাশেম সরদার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত...

সেপ্টেম্বর ২, ২০২৬

0 মন্তব্য