আইন-অপরাধ

টাঙ্গাইলে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই ডাকাতির রহস্য উদঘাটন গ্রেপ্তার ৫

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
মার্চ ৬, ২০২৬
টাঙ্গাইলে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই ডাকাতির রহস্য উদঘাটন গ্রেপ্তার ৫
টাঙ্গাইলে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই ডাকাতির রহস্য উদঘাটন গ্রেপ্তার ৫ টাঙ্গাইল ৬ মার্চ ২০২৬: টাঙ্গাইল জেলায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নিয়মিত অভিযানে প্রিভেন্টিভ, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে পরিচালিত অভিযানে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য উদ্ধার এবং বিভিন্ন মামলা ও আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশনা দেন টাঙ্গাইলের পুলিশ সুপার। তার নির্দেশনার পরিপ্রেক্ষিতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রিভেন্টিভ নিয়মিত মামলা অন্যান্য উদ্ধারজনিত ও পরোয়ানামূলে মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়।এদিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর) টাঙ্গাইল পৃথক অভিযানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সংঘটিত তেল ও গরু ডাকাতির দুটি দুর্ধর্ষ ঘটনার রহস্য উদঘাটন করেছে। অভিযানে ডাকাতি মামলার লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ মোট ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আইন-অপরাধ

গোপালপুরে ৬ বস্তা গাঁজাসহ ট্রাক ও চালক আটক, টাঙ্গাইলে নিয়েছে র‍্যাব গোপালপুরে ৬ বস্তা গাঁজাসহ ট্রাক ও চালক আটক, টাঙ্গাইলে নিয়েছে র‍্যাব

গোপালপুরে ৬ বস্তা গাঁজাসহ ট্রাক ও চালক আটক, টাঙ্গাইলে নিয়েছে র‍্যাব টাঙ্গাইলের গোপালপুর থানা চত্বরে ৬ বস্তা গাঁজাসহ একটি ট্রাক ও এর চালককে আ...

সেপ্টেম্বর ৩, ২০২৬
ডুমুরিয়ায় উপজেলা পরিষদের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ডুমুরিয়ায় উপজেলা পরিষদের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে কাশেম সরদার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত...

সেপ্টেম্বর ২, ২০২৬

0 মন্তব্য