টাঙ্গাইলে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিন প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৪ জানুয়ারি) টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অতিরিক্ত মূল্যে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে সদর উপজেলার করটিয়া ইউনিয়নের কাগমারী এলাকায় আজাদ ট্রেডার্সকে ৫০ হাজার টাকা, জামান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা এবং আসমা ট্রেডার্সকে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সরকার নির্ধারিত মূল্য তালিকা সংরক্ষণ না করা ও ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায়ের বিষয়টি প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এই জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, “সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার তদারকি জোরদার করা হয়েছে। সরকার নির্ধারিত দামের বাইরে গ্যাস সিলিন্ডার বিক্রি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যারা এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভোক্তাদের সচেতন থাকার আহ্বান জানান।
বর্ষা মৌসুম শুরু হতেই খুলনা মহানগরের বিভিন্ন প্রধান সড়কে দেখা দিয়েছে ভাঙন, খানাখন্দ ও ছোট-বড় অসংখ্য গর্ত। কোথাও কোথাও সড়কের পিচ উঠে গিয়ে সৃষ...
আগস্ট ২৪, ২০২৬
টাঙ্গাইল শহরে ব্যাটারিচালিত অটোরিকশার দাপট -বাড়ছে জনদুর্ভোগ টাঙ্গাইল শহরে ব্যাটারিচালিত অটোরিকশার প্রকোপ যেন দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। শহ...
আগস্ট ২৩, ২০২৬

