টাঙ্গাইলে জেলা পুলিশের প্রীতিভোজ (বড়খানা) অনুষ্ঠিত
টাঙ্গাইলে জেলা পুলিশের প্রীতিভোজ (বড়খানা) অনুষ্ঠিত
টাঙ্গাইল জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মেসে জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে প্রীতিভোজ (বড়খানা) অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু,এমপি। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য শৃঙ্খলা ঐক্য এবং পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে নিয়মিতভাবে প্রতি মাসে পুলিশ লাইন্সে এ ধরনের প্রীতিভোজের আয়োজন করা হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আদিবুল ইসলাম, পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।প্রীতিভোজে অংশগ্রহণকারী কর্মকর্তারা বলেন, এ ধরনের আয়োজন পুলিশ সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও কর্মস্পৃহা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বাহিনীর অভ্যন্তরীণ ঐক্য আরও সুসংহত করে।
Tags:
টাঙ্গাইলে
জেলা
পুলিশের
প্রীতিভোজ
বড়খানা
অনুষ্ঠিত
টাঙ্গাইল
উদ্যোগে
জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্...
আগস্ট ১৪, ২০২৬
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে যোগ দিচ্ছেন মোঃ আরিফুল ইসলাম প্রিন্স। তাঁকে আগামী ১৮ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে টাঙ্গাইলে যোগদানে...
আগস্ট ১৩, ২০২৬

