সারা দেশ

টাঙ্গাইল জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
জুলাই ২২, ২০২৬
টাঙ্গাইল জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত
টাঙ্গাইল জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত
টাঙ্গাইল জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত টাঙ্গাইল জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাঠে অফিসার ও ফোর্সের সমন্বয়ে শৃঙ্খলা পেশাদারিত্ব ও প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম পিপিএম-সেবা।প্যারেড পরিদর্শন শেষে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পেশাদারিত্ব বজায় রাখা নির্ধারিত ড্রেসরুলস মেনে চলা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সঙ্গে মানবিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি দায়িত্ব পালনে সততা শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিংয়ের ওপর গুরুত্বারোপ করেন।এ সময় টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।কিট প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের পোশাক সরঞ্জাম ও শৃঙ্খলা পর্যালোচনার পাশাপাশি বাহিনীর সার্বিক প্রস্তুতি ও পেশাগত মানোন্নয়নের বিষয়টি নিশ্চিত করা হয়।
Tags: টাঙ্গাইল জেলা পুলিশ কিট প্যারেড পুলিশ প্যারেড টাঙ্গাইল পুলিশ প্যারেড অনুষ্ঠান পুলিশের কিট পুলিশ শৃঙ্খলা

সারা দেশ

বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু

হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে ঘাসের ওষুধ (কীটনাশক) খেয়ে রুমানা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর)...

সেপ্টেম্বর ৫, ২০২৬
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮ লাখ ১৮ হাজার ৩৮০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজি...

সেপ্টেম্বর ৫, ২০২৬

0 মন্তব্য