সারা দেশ

দেলদুয়ারে নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের উদ্বোধন করলেন এমপি রবিউল আউয়াল লাভলু

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
জুলাই ২১, ২০২৬
দেলদুয়ারে নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের উদ্বোধন করলেন এমপি রবিউল আউয়াল লাভলু
দেলদুয়ারে নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের উদ্বোধন করলেন এমপি রবিউল আউয়াল লাভলু
দেলদুয়ারে নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের উদ্বোধন করলেন এমপি রবিউল আউয়াল লাভলু টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের এ্যালংজানী নদীর গড়াসিন দক্ষিণপাড়া এলাকায় নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বিকেল ৩টার দিকে প্রকল্পটির উদ্বোধন করেন দেলদুয়ার-নাগরপুর আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবিউল আউয়াল লাভলু বলেন দেলদুয়ার-নাগরপুরের সার্বিক উন্নয়নে তিনি বদ্ধপরিকর। তিনি বলেন দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে এ অঞ্চলেও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।তিনি আরও বলেন মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। মাদক নিয়ন্ত্রণে পুলিশ ও উপজেলা প্রশাসন আন্তরিকতার সঙ্গে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন দুর্নীতি যে-ই করুক এমনকি যদি বিএনপির কোনো নেতাকর্মীও হয় তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যুথী দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াত হোসেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ চান খা সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস আহমেদ বিআরডিবির চেয়ারম্যান অপু তালুকদার শিপলু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিন মিরবর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহানুর রহমান সোহেলসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
Tags: দেলদুয়ার নদীভাঙন জিও ব্যাগ ভাঙন রোধ এমপি লাভলু রবিউল আউয়াল উদ্বোধন নদী রক্ষা

সারা দেশ

ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...

সেপ্টেম্বর ৫, ২০২৬
মোহনগঞ্জে খালের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু মোহনগঞ্জে খালের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের শিয়ালজানি খালের পানিতে ডুবে পাথর দে (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে প...

সেপ্টেম্বর ৪, ২০২৬

0 মন্তব্য