সারা দেশ

ঢাকা-তারাকান্দি মহাসড়কের একাংশ যমুনাগর্ভে রাতভর তদারকিতে পিন্টু, চরম আতঙ্ক ও দুর্ভোগে এলাকাবাসী

এস,কে শিপন
এস,কে শিপন গোপালপুর, প্রতিনিধি
জুলাই ২০, ২০২৬
ঢাকা-তারাকান্দি মহাসড়কের একাংশ যমুনাগর্ভে রাতভর তদারকিতে পিন্টু, চরম আতঙ্ক ও দুর্ভোগে এলাকাবাসী
ঢাকা-তারাকান্দি মহাসড়কের একাংশ যমুনাগর্ভে রাতভর তদারকিতে পিন্টু, চরম আতঙ্ক ও দুর্ভোগে এলাকাবাসী
যমুনার গ্রাসে ঢাকা-তারাকান্দি মহাসড়ক, রাতভর তদারকিতে পিন্টুজিও ব্যাগ ফেলে ভাঙন রোখার চেষ্টা টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার সীমান্তবর্তী নয়াপাড়া ও শাখারীয়া এলাকায় যমুনা নদীর কূলঘেঁষে শুরু হওয়া নদীভাঙন চরম ভয়াবহ আকার ধারণ করেছে। যমুনার আগ্রাসী রূপের সামনে ক্রমেই বিলীন হতে বসেছে একের পর এক বসতভিটা ও বিস্তীর্ণ ফসলি জমি। একই সঙ্গে চরম হুমকির মুখে পড়ে ঢাকা-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কটি, যা এ অঞ্চলের অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম। পরিস্থিতি সামাল দিতে পানির তীব্র তোড় ও নদীর ঘূর্ণাবর্তের সঙ্গেই এখন একপ্রকার লড়াই চালাচ্ছেন সংশ্লিষ্ট প্রকৌশলী ও শ্রমিকরা। দুর্যোগের গুরুত্ব অনুধাবন করে গত রোববার রাতে পরিদর্শনে যান গোপালপুর ও ভূঞাপুর আসনের স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে ঘুরে দেখার পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড ও পানিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করেন। নদীভাঙন রোধে তাৎক্ষণিক জরুরি পদক্ষেপ নিতে নির্দেশনা দেন তিনি। তাঁর সরাসরি উপস্থিতি ও রাতভর তদারকিতে রাতেই নদী তীরসংরক্ষণ কাজের সিদ্ধান্ত নেওয়া হয় এবং জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়। সোমবার সকাল থেকেই পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বাঁধ রক্ষা ও নদীর তীর সুরক্ষায় ব্যাপক তৎপরতা চালানো হয়। নদীর পয়েন্টগুলোতে নদীর পাড় রক্ষায় শত শত শ্রমিক বিরতিহীনভাবে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং করতে থাকেন। তবে যমুনার তীব্র স্রোত ও পানির ঘূর্ণাবর্তের কারণে বাঁধ রক্ষায় বেগ পেতে হচ্ছে প্রচণ্ডভাবে। নদীতে বিপুল পরিমাণ জিও ব্যাগ ফেলা সত্ত্বেও স্রোতের তোড়ে অনেক স্থান ধসে গিয়ে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় বিপত্তি ঘটে সোমবার দিনভর জরুরি ডাম্পিং চলাকালেই। ভাঙনের তীব্রতা এতটাই দ্রুত গতি পায় যে, একপর্যায়ে ঢাকা-তারাকান্দি মহাসড়ক স্পর্শ করে ফেলে যমুনা। মুহূর্তের মধ্যে মহাসড়কের একাংশ ধসে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভাঙন তীব্র হওয়ার সাথে সাথে মহাসড়কের সুরক্ষার স্বার্থে গত রাত থেকেই ভারি যানবাহন, যাত্রীবাহী বাসসহ সকল প্রকার দূরপাল্লার যান চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে প্রশাসন। ফলে ঢাকার সঙ্গে তারাকান্দি ও তৎসংলগ্ন এলাকার হাজার হাজার মানুষের যাতায়াতে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ। এলাকাবাসীর মনে তীব্র আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়দের মতে, কেবল জিও ব্যাগ ফেলে তাৎক্ষণিক সমাধান খোঁজা দীর্ঘমেয়াদে সম্ভব নয়। দ্রুততম সময়ে স্থায়ী টেকসই বাঁধ নির্মাণ ও নদীর গতিপথ পরিবর্তনের কার্যকর ব্যবস্থা না নিলে নয়াপাড়া ও শাখারীয়া গ্রামসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা সম্পূর্ণ নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী ও জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা দুর্ঘটনাস্থলে অবস্থান করছেন। ভাঙন ঠেকিয়ে মহাসড়কটি পূর্ণাঙ্গ ধসের হাত থেকে রক্ষা করতে বাড়তি জিও ব্যাগ প্রস্তুত রাখা এবং টানা ডাম্পিং কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Tags: ঢাকা তারাকান্দি মহাসড়ক যমুনা নদী সড়ক ধস এলাকাবাসী আতঙ্ক দুর্ভোগ

সারা দেশ

কলমাকান্দা সীমান্তে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা কলমাকান্দা সীমান্তে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা

নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার...

সেপ্টেম্বর ৫, ২০২৬
বোয়ালখালীতে লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব উৎসবে ভক্তদের মিলনমেলা, পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী বোয়ালখালীতে লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব উৎসবে ভক্তদের মিলনমেলা, পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী

চট্টগ্রামের বোয়ালখালীতে ত্রিকালদর্শী মহাযোগী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুভ আবির্ভাব উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনু...

সেপ্টেম্বর ৫, ২০২৬

0 মন্তব্য