সারা দেশ

যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
জুলাই ২২, ২০২৬
যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু
যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু
যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইলের গোপালপুর উপজেলার যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। এ সময় তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ভুয়াপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।এছাড়াও হেমনগর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী স্থানীয় জনপ্রতিনিধি ও ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। তারা নদীভাঙনের বর্তমান পরিস্থিতি তুলে ধরে দ্রুত কার্যকর ও স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের আশ্বাস দেন। তিনি বলেন, যমুনা নদীর ভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থা গ্রহণের বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
Tags: যমুনা নদী নদী ভাঙন আব্দুস সালাম পিন্টু এমপি পরিদর্শন ভাঙন এলাকা সংসদ সদস্য নদী ভাঙন পরিস্থিতি স্থানীয় জনপ্রতিনিধি

সারা দেশ

বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু

হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে ঘাসের ওষুধ (কীটনাশক) খেয়ে রুমানা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর)...

সেপ্টেম্বর ৫, ২০২৬
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮ লাখ ১৮ হাজার ৩৮০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজি...

সেপ্টেম্বর ৫, ২০২৬

0 মন্তব্য