সারা দেশ

যমুনার ভয়াল ভাঙনে টাঙ্গাইলে আতঙ্ক, অবৈধ বালু উত্তোলনকে দায়ী করছেন স্থানীয়রা

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
জুলাই ২২, ২০২৬
যমুনার ভয়াল ভাঙনে টাঙ্গাইলে আতঙ্ক, অবৈধ বালু উত্তোলনকে দায়ী করছেন স্থানীয়রা
যমুনার ভয়াল ভাঙনে টাঙ্গাইলে আতঙ্ক, অবৈধ বালু উত্তোলনকে দায়ী করছেন স্থানীয়রা
যমুনার ভয়াল ভাঙনে টাঙ্গাইলে আতঙ্ক, অবৈধ বালু উত্তোলনকে দায়ী করছেন স্থানীয়রা টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নলিন-শাখারিয়া সীমান্ত এলাকায় যমুনা নদীতে ভয়াবহ নদীভাঙনে ঢাকা-তারাকান্দি মহাসড়কের একটি অংশ ও কয়েকটি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া এই ভাঙনে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। নদীর তীরজুড়ে বড় বড় ফাটল দেখা দেওয়ায় যেকোনো সময় আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে নদীর ওই অংশে কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। তাদের দাবি অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত বালু উত্তোলনের কারণেই নদীর তলদেশ ও তীরের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়েছে যার ফলে এবার ভাঙনের তীব্রতা ভয়াবহ রূপ নিয়েছে।এলাকাবাসী জানান এতদিন নানা কারণে তারা প্রকাশ্যে এ বিষয়ে মুখ খোলেননি। তবে বর্তমান ভয়াবহ পরিস্থিতির পর তারা বলছেন এখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আর চুপ করে থাকার সুযোগ নেই। তারা অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ভুক্তভোগীদের ভাষ্য ভাঙন অব্যাহত থাকলে শুধু গোপালপুর নয় পার্শ্ববর্তী আরও তিনটি উপজেলার বিস্তীর্ণ এলাকা হুমকির মুখে পড়তে পারে। এতে যোগাযোগ ব্যবস্থা কৃষিজমি শিক্ষা প্রতিষ্ঠান বসতবাড়িসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।এলাকাবাসী দ্রুত জিও ব্যাগ ফেলা জরুরি নদীতীর সংরক্ষণ কাজ শুরু স্থায়ী নদী রক্ষা বাঁধ নির্মাণ এবং অবৈধ বালু উত্তোলনের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সংসদ সদস্য পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।তবে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ এবং নদীভাঙনের কারণ সম্পর্কে সংশ্লিষ্ট প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
Tags: যমুনা নদীভাঙন টাঙ্গাইল গোপালপুর হেমনগর অবৈধ বালু উত্তোলন আতঙ্ক বসতবাড়ি নদীগর্ভে

সারা দেশ

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদাতবার্ষিকী পালিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদাতবার্ষিকী পালিত

মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার সকালে যশোরে শ...

সেপ্টেম্বর ৫, ২০২৬
মদনে দিন-রাত সাঁড়াশি অভিযান সরকারি চাল চোরাকারবারি, মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মদনে দিন-রাত সাঁড়াশি অভিযান সরকারি চাল চোরাকারবারি, মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৯

নেত্রকোনার মদন উপজেলায় দিন-রাত টানা সাঁড়াশি অভিযান চালিয়ে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী, সরকারি চাল চোরাকারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ নয়জনকে গ্রেপ্...

সেপ্টেম্বর ৫, ২০২৬

0 মন্তব্য