ধনবাড়ীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, অসাধু মৎস্য শিকারিকে জরিমানা।
টাঙ্গাইলের ধনবাড়ীতে নদী ও জলাশয়ের দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযানে ১৫০ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। এই ঘটনায় জড়িত এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার নিজ বর্নি সওদাগরপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব দিল আফরোজ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিজ বর্নি সওদাগরপাড়া এলাকায় অসাধু উপায়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে—এমন গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে আনুমানিক ১৫০ মিটার দীর্ঘ নিষিদ্ধ জাল সহ এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এবং মৎস্য বিধিমালা, ১৯৮৫-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দকৃত নিষিদ্ধ চায়না দুয়ারি জালটি পরিবেশ ও দেশীয় মাছের প্রজনন রক্ষার্থে এবং পরবর্তীতে যেন আর ব্যবহার করা না যায়, সেজন্য জনসম্মুখে আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব সৌরভ কুমার সে, ধনবাড়ী থানা পুলিশের একটি দল এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) জনাব দিল আফরোজ জানান, চায়না দুয়ারি জাল জলজ প্রাণীর প্রজনন ও দেশীয় মৎস্যসম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর। নদী-নালা ও বিলের ইকোসিস্টেম বা পরিবেশ রক্ষায় ধনবাড়ী উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জনস্বার্থে এবং মৎস্যসম্পদ সুরক্ষায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।
Tags:
ধনবাড়ী
চায়না জাল
নিষিদ্ধ জাল
মৎস্য শিকারি
জরিমানা
জাল জব্দ
মাছ সংরক্ষণ
প্রশাসন
হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে ঘাসের ওষুধ (কীটনাশক) খেয়ে রুমানা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর)...
সেপ্টেম্বর ৫, ২০২৬
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮ লাখ ১৮ হাজার ৩৮০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজি...
সেপ্টেম্বর ৫, ২০২৬

