নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম
নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম
সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। একই সঙ্গে তাঁর বহিষ্কারের বিষয়টি অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে (ইসি) আনুষ্ঠানিকভাবে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমীর ডা. শফিকুর রহমান এমপি। এতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে দলটির পক্ষ থেকে জানানো হয় সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তাঁর বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জামায়াত আরও জানায়, গাজী নজরুল ইসলামের বহিষ্কারের বিষয়টি দ্রুতই বাংলাদেশ নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।তবে দলটির পক্ষ থেকে অভিযোগের প্রকৃতি কিংবা সাংগঠনিক তদন্তে কী ধরনের তথ্য-প্রমাণ পাওয়া গেছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
Tags:
গাজী নজরুল ইসলাম
জামায়াত থেকে বহিষ্কার
নৈতিক স্খলন
এমপি বহিষ্কার
জামায়াতে ইসলামী
বাংলাদেশ রাজনীতি
দলীয় শৃঙ্খলা
সংসদ সদস্য
হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে ঘাসের ওষুধ (কীটনাশক) খেয়ে রুমানা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর)...
সেপ্টেম্বর ৫, ২০২৬
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮ লাখ ১৮ হাজার ৩৮০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজি...
সেপ্টেম্বর ৫, ২০২৬

