টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে ৩৫ জন গ্রেফতার, ইয়াবা-গাঁজাসহ মাদক উদ্ধার
টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে ৩৫ জন গ্রেফতার, ইয়াবা-গাঁজাসহ মাদক উদ্ধার
টাঙ্গাইল জেলায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।টাঙ্গাইল জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলার সকল থানা ও ইউনিটের কর্মকর্তাদের কঠোর অভিযান পরিচালনার নির্দেশনা দেন পুলিশ সুপার। তারই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আসামিদের আটক করা হয়।
মাদকবিরোধী অভিযানে ৭৭ পিস ইয়াবা, ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা এবং ১৮০ পিস ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় ৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অপরাধ নির্মূলে জনগণের সহযোগিতা কামনা করে পুলিশ বলেছে, যে কোনো অপরাধ বা অপরাধীর তথ্যআইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।অপরাধ ও অপরাধীর তথ্য দিন, টাঙ্গাইল জেলা পুলিশের সেবা নিন’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের অভিযান চলমান রয়েছে।
Tags:
টাঙ্গাইলে
জেলা
পুলিশের
অভিযানে
গ্রেফতার
ইয়াবা-গাঁজাসহ
মাদক
গোপালপুরে ৬ বস্তা গাঁজাসহ ট্রাক ও চালক আটক, টাঙ্গাইলে নিয়েছে র্যাব টাঙ্গাইলের গোপালপুর থানা চত্বরে ৬ বস্তা গাঁজাসহ একটি ট্রাক ও এর চালককে আ...
সেপ্টেম্বর ৩, ২০২৬
খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে কাশেম সরদার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত...
সেপ্টেম্বর ২, ২০২৬

