টাঙ্গাইলে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চক্রের পাঁচ সদস্য গ্রেফতার
টাঙ্গাইলে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চক্রের পাঁচ সদস্য গ্রেফতার
টাঙ্গাইল সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটরসাইকেল ও আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। বুধবার গভীর রাতে শহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য হয়ে দেশের বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে টাঙ্গাইল ও আশপাশের এলাকায় সেগুলো বিক্রি করে আসছিল।টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)জানান,গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের পর আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের এমন সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
গোপালপুরে ৬ বস্তা গাঁজাসহ ট্রাক ও চালক আটক, টাঙ্গাইলে নিয়েছে র্যাব টাঙ্গাইলের গোপালপুর থানা চত্বরে ৬ বস্তা গাঁজাসহ একটি ট্রাক ও এর চালককে আ...
সেপ্টেম্বর ৩, ২০২৬
খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে কাশেম সরদার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত...
সেপ্টেম্বর ২, ২০২৬

