সারা দেশ

টাঙ্গাইলে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
মার্চ ৫, ২০২৬
টাঙ্গাইলে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা
টাঙ্গাইলে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা ৫ মার্চ ২০২৬ ইং তারিখে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে টাঙ্গাইলে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন।বৃহস্পতিবার (৫ মার্চ) টাঙ্গাইল শহরের বিভিন্ন কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার বিষয়টি তদারকি করা হয়।অভিযান চলাকালে ব্যবসায়ীদের অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করা, পণ্যের সঠিক ওজন নিশ্চিত করা এবং ক্রেতাদের সঙ্গে কোনো ধরনের প্রতারণামূলক আচরণ না করার জন্য সতর্ক করা হয়। একই সঙ্গে ক্রেতাদের স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

সারা দেশ

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে VOD বাংলার বর্ষপূর্তি উদযাপন বালিয়াডাঙ্গী প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে VOD বাংলার বর্ষপূর্তি উদযাপন

মোঃ আব্দুর রায়হান বালিয়াডাঙ্গী প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে অনলাইন সংবাদমাধ্যম VOD বাংলা...

সেপ্টেম্বর ৪, ২০২৬
বেনাপোলে ভ্যান চুরির চেষ্টা, দুইজনকে আটক করে পুলিশে দিল স্থানীয়রা বেনাপোলে ভ্যান চুরির চেষ্টা, দুইজনকে আটক করে পুলিশে দিল স্থানীয়রা

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন নারায়ণপুর নতুনপাড়া এলাকায় ব্যাটারিচালিত ভ্যান চুরির চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। প...

সেপ্টেম্বর ৩, ২০২৬

0 মন্তব্য