দেলদুয়ারের ডুবাইল ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
দেলদুয়ারের ডুবাইল ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
টাঙ্গাইলের দেলদুয়ার থানাধীন ডুবাইল ইউনিয়ন কমিউনিটি পুলিশ ও দেলদুয়ার থানা পুলিশের আয়োজনে ডুবাইল ইউনিয়নের বাথুলী বাজারে মাদকবিরোধী র্যালি, সমাবেশ এবং মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি ডুবাইল ইউনিয়ন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাথুলী বাজারে গিয়ে শেষ হয়। এতে জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, গ্রাম পুলিশ, কমিউনিটি পুলিশিং সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরবর্তীতে অনুষ্ঠিত সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি দেলদুয়ার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ শরিফুল ইসলাম মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি, অনলাইন জুয়া, বাল্যবিবাহ ও সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনগণের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
উক্ত র্যালি ও সমাবেশে ডুবাইল ইউনিয়নের কমিউনিটি পুলিশিং সদস্য, জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
Tags:
দেলদুয়ারের
ডুবাইল
ইউনিয়নে
মাদকবিরোধী
র্যালি
সমাবেশ
অনুষ্ঠিত
টাঙ্গাইলের
দেলদুয়ারের ডুবাইল ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত টাঙ্গাইলের দেলদুয়ার থানাধীন ডুবাইল ইউনিয়ন কমিউনিটি পুলিশ ও দেলদুয়ার থানা পুলি...
সেপ্টেম্বর ৩, ২০২৬
নেত্রকোনার দুর্গাপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেলে ডনবস্কো...
সেপ্টেম্বর ৩, ২০২৬

