আইন-অপরাধ

গোপালপুরে ইয়াবাসহ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আটক

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
আগস্ট ২১, ২০২৬
গোপালপুরে ইয়াবাসহ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আটক
গোপালপুরে ইয়াবাসহ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আটক

টাঙ্গাইলের গোপালপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ চাতুটিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম রেজা ও তাঁর এক সহযোগীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামের নেতৃত্বে গোপালপুর থানা পুলিশের একটি দল নগদা শিমলা ইউনিয়নের চর শিমলা এলাকায় অভিযান চালায়। এ সময় ১০ পিস ইয়াবাসহ রেজাউল করিম রেজাকে আটক করা হয়। তিনি একই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে।

অভিযানের সময় তাঁর সঙ্গে থাকা সহযোগী ও মোটরসাইকেলচালক মনিরুজ্জামান মুন্নাকেও আটক করা হয়। মুন্না গুলিপেঁচা গ্রামের লিয়াকত আলীর ছেলে।

লবণচরায় জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৬ লবণচরায় জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৬

পুলিশের দাবি, রেজাউল করিম দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান বলেন, তিনি ছুটিতে রয়েছেন। এ উপজেলায় নতুন যোগদান করায় রেজাউল করিমকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। তবে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছ থেকে বিষয়টি নিশ্চিত হয়েছেন।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার আটক দুজনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Tags: গোপালপুর ইয়াবা প্রধান শিক্ষক মাদক আটাকা পুলিশ শিক্ষক আটাকা মাদক ব্যবসা

আইন-অপরাধ

লবণচরায় জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৬ লবণচরায় জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৬

মো: আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি:খুলনা মহানগরীর লবণচরা থানার এলাকায় সংঘটিত জোড়া খুনের ঘটনায় হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ও লবণচরা এলাক...

আগস্ট ২২, ২০২৬
গোপালপুরে ইয়াবাসহ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আটক গোপালপুরে ইয়াবাসহ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আটক

টাঙ্গাইলের গোপালপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ চাতুটিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজ...

আগস্ট ২১, ২০২৬

0 মন্তব্য