টাঙ্গাইল সখীপুরে ৬০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
টাঙ্গাইলের সখীপুরে মাদকবিরোধী অভিযানে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ৪০০ টাকা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সখীপুর থানা পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর) রাতে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
মাসুদ রানা (৩৮), পিতা সাহেদ আলী, মাতা মৃত বেহুলা, সাং শাহিন স্কুলের পাশে, ৭ নম্বর ওয়ার্ড, সখীপুর পৌরসভা।মোঃ নাজমুল হোসেন (২৫), পিতা মোঃ মোতালেব হোসেন, মাতা শাহানাজ বেগম, সাং প্রতিমাবংকী, ইউনিয়ন দাড়িয়াপুর।
মোঃ আশিক মিয়া (২৮), পিতা আঃ রাজ্জাক, মাতা রত্না বেগম, সাং লাঙ্গুলিয়া বংশীবাড়ী, থানা সখীপুর।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬৪০০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
গোপালপুরে ৬ বস্তা গাঁজাসহ ট্রাক ও চালক আটক, টাঙ্গাইলে নিয়েছে র্যাব টাঙ্গাইলের গোপালপুর থানা চত্বরে ৬ বস্তা গাঁজাসহ একটি ট্রাক ও এর চালককে আ...
সেপ্টেম্বর ৩, ২০২৬
খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে কাশেম সরদার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত...
সেপ্টেম্বর ২, ২০২৬

