মতামত

টাঙ্গাইল জেলা পুলিশের মে মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
মে ১৯, ২০২৬
টাঙ্গাইল জেলা পুলিশের মে মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত
টাঙ্গাইল জেলা পুলিশের মে মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে মে/২০২৬ খ্রিস্টাব্দের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত এ সভায় জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন।সভায় সভাপতিত্ব করেন মুহম্মদ শামসুল আলম সরকার। সভায় জেলার পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বিগত মাসে প্রাপ্ত বিভিন্ন আবেদন ও সমস্যার প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, অফিসার ইনচার্জ এবং অন্যান্য পুলিশ সদস্যরা তাদের সুবিধা-অসুবিধার বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে বিষয়গুলো শুনে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এ সময় পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি, কর্মক্ষেত্রে উৎসাহ প্রদান এবং দায়িত্ব পালনে গতিশীলতা আনয়নের লক্ষ্যে বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মকর্তা ও ফোর্সদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি পিআরএল-এ গমনকারী পুলিশ সদস্যদেরও উপহার সামগ্রী তুলে দেন পুলিশ সুপার।সভায় উপস্থিত ছিলেন মোঃ আদিবুল ইসলামসহ জেলার সকল সার্কেল কর্মকর্তা, টাঙ্গাইল জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা।
Tags: টাঙ্গাইল জেলা পুলিশের মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত আয়োজনে

মতামত

সিরাজগঞ্জে বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সিরাজগঞ্জে বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সিরাজগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা...

আগস্ট ১৭, ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন এমপিওভুক্তবেসরকারিশিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ...

আগস্ট ১৬, ২০২৬

0 মন্তব্য