গাজীপুরে স্কুলছাত্রী অপহরণ মামলার মূল অভিযুক্ত টাঙ্গাইল থেকে গ্রেপ্তার
গাজীপুরে স্কুলছাত্রী অপহরণ মামলার মূল অভিযুক্ত টাঙ্গাইল থেকে গ্রেপ্তার
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানায় দায়ের করা এক স্কুলছাত্রী অপহরণ মামলার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প।র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গত ১৭ জুলাই ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কদমতলী এলাকা থেকে মামলার প্রধান আসামি মো. ফজলে রাব্বী (২০)-কে গ্রেপ্তার করা হয়।র্যাবের তথ্য অনুযায়ী ভিকটিমের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে অভিযুক্তের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, গত ১১ জুন ২০২৬ এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সহযোগীদের সহায়তায় অভিযুক্ত ভিকটিমকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত) এর ৭/৩০ ধারায় মামলা দায়ের করেন (মামলা নং-০৩, তারিখ: ১ জুলাই ২০২৬)।র্যাব জানায় মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। তদন্তকারী কর্মকর্তার আবেদনের পর র্যাব-১৪, সিপিসি-৩-এর গোয়েন্দা দল আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে এবং অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।র্যাব জানিয়েছে অপরাধীদের আইনের আওতায় আনতে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
Tags:
গাজীপুরে
স্কুলছাত্রী
অপহরণ
মামলার
মূল
অভিযুক্ত
টাঙ্গাইল
থেকে
সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত করে বনজীবী ও পর্যটকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানে বড় ধ...
সেপ্টেম্বর ১, ২০২৬
জামালপুর পৌর এলাকার পাথালিয়া উত্তর গোয়াবাড়ি এলাকায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরীর...
সেপ্টেম্বর ১, ২০২৬

