মতামত

টাংগাইলে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এর মত বিনিময় করছেন পুলিশ সুপার, টাংগাইল

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
ফেব্রুয়ারি ২১, ২০২৬
টাংগাইলে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এর মত বিনিময় করছেন পুলিশ সুপার, টাংগাইল
টাঙ্গাইলে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতউন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় জোরদারে প্রতিমন্ত্রী টুকুর আহ্বান টাঙ্গাইল সদর ২০ ফেব্রুয়ারি ২০২৬ ইং জেলা প্রশাসন টাঙ্গাইল-এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু।সভায় জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সরকারি দপ্তরসমূহের কার্যক্রম চলমান প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারী কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের দাপ্তরিক কার্যক্রম উপস্থাপন করেন এবং জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন জেলার উন্নয়ন ত্বরান্বিত করতে সকল দপ্তরের মধ্যে সমন্বয় ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি জনকল্যাণমুখী কার্যক্রম বাস্তবায়নে আন্তরিকতা স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসন টাঙ্গাইল-এর জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) টাঙ্গাইলসহ জেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তাগণ। সভার মাধ্যমে জেলার উন্নয়ন অগ্রযাত্রাকে আরও সুসংহত ও সমন্বিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মতামত

সিরাজগঞ্জে বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সিরাজগঞ্জে বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সিরাজগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা...

আগস্ট ১৭, ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন এমপিওভুক্তবেসরকারিশিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ...

আগস্ট ১৬, ২০২৬

0 মন্তব্য