আইন-অপরাধ

টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১,১৪৪ ধারা জারি

মুক্তধ্বনি নিউজ ডেক্স
মুক্তধ্বনি নিউজ ডেক্স রিপোর্টার
জুন ৫, ২০২৬
টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১,১৪৪ ধারা জারি
টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১,১৪৪ ধারা জারি
টাঙ্গাইলের ভূঞাপুর ও গোপালপুর উপজেলার দুই গ্রামের দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। একই সঙ্গে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ভূঞাপুর উপজেলার জগৎপুরা এবং পাশের গোপালপুর উপজেলার গোলপেঁচা গ্রামের বাসিন্দাদের মধ্যে পুরোনো বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জগৎপুরা গ্রামের বাসিন্দা কালাম তালুকদার (৬৫) নিহত হন। নিহতের ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে,রাতেই গোলপেঁচা গ্রামের কিছু লোকজন মাইকিং করে হামলার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানায়। মাইকিংয়ে শুক্রবার যার কাছে যে অস্ত্র আছে তা নিয়ে নলীন বাজারে উপস্থিত হওয়ার জন্য বলা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে বৃহস্পতিবার রাতেই সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। টাঙ্গাইলের পুলিশ সুপার মো. সামসুল আলম সরকার জানান শুক্রবার সকাল ৬টা থেকে আদেশটি কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালপুর উপজেলার নলীন বাজার গোলপেঁচা এবং ভূঞাপুর উপজেলার জগৎপুরা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে দুই উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের দাবি, উভয় পক্ষের লোকজন বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে থাকায় এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণসম্পাদকসেলিমুজ্জামান সেলিম বলেন, দুই গ্রামের বিরোধের সূত্রপাত কয়েক মাস আগে একটি দোকানে বাকির টাকা চাওয়াকে কেন্দ্র করে। পরে বিভিন্ন সময়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও সম্প্রতি আবারও সংঘাতের সূত্রপাত ঘটে।ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান পরিস্থিতি শান্ত করতে এলাকার রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি এবং দুই গ্রামের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
Tags: টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষে নিহত

আইন-অপরাধ

গোপালপুরে ৬ বস্তা গাঁজাসহ ট্রাক ও চালক আটক, টাঙ্গাইলে নিয়েছে র‍্যাব গোপালপুরে ৬ বস্তা গাঁজাসহ ট্রাক ও চালক আটক, টাঙ্গাইলে নিয়েছে র‍্যাব

গোপালপুরে ৬ বস্তা গাঁজাসহ ট্রাক ও চালক আটক, টাঙ্গাইলে নিয়েছে র‍্যাব টাঙ্গাইলের গোপালপুর থানা চত্বরে ৬ বস্তা গাঁজাসহ একটি ট্রাক ও এর চালককে আ...

সেপ্টেম্বর ৩, ২০২৬
ডুমুরিয়ায় উপজেলা পরিষদের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ডুমুরিয়ায় উপজেলা পরিষদের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে কাশেম সরদার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত...

সেপ্টেম্বর ২, ২০২৬

0 মন্তব্য