টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহন মারা গেছেন
সোমবার (২০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেওলী এলাকায় তার নির্বাচনী জনসভায় বক্তব্য শেষ করে এলাসিনে আরেকটি প্রচারণায় যোগ দিতে যাওয়ার পথে গাড়িতে হার্ট অ্যাট্যাক হয়।
এ অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের মেডিসিন বিভাগের দায়িত্বে থাকা ডা. মাহমুদুল আলম বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হামিদুল হক মোহনকে নিয়ে এলে ইসিজি করার পর আমরা দেখি, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
দেলদুয়ার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস বলেন, হামিদুল হক মোহন এবার টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। যার কারণে বিভিন্ন জায়গায় জনসংযোগ করার জন্য সভা সমাবেশ করছিলেন কয়েকদিন ধরে।
শত শত মানুষের ভালোবাসায় অশ্রুসিক্ত বিদায়ের মাঝে সকলের কাছে অমর হয়ে রবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রবীণ নেতা। টাঙ্গাইল জেলার ৪২ লক্ষ্য মানুষের মাঝে নেমে এসেছে এক মর্মাহত, তার জানাজা ২১ অক্টোবর ২০২৫ইং তারিখে অধ্য টাঙ্গাইল সদরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়,। তার জানাজায় উপস্থিতি ছিলেন টাঙ্গাইল জেলার বিভিন্ন পেশার লোকজন এবং তার আত্মীয় স্বজন এবং ভালোবাসার মানুষ
ময়মনসিংহের ১০ পৌরসভায় একযোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নাগরিক দায়িত্ববোধ ও পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয়ে যেখানে আমি সেখ...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি সফল, সুশৃঙ্খল ও উৎসবমুখরভাবে বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনা...

