স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
নগর উন্নয়ন সেবার মানোন্নয়ন ও সুশাসনে
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ইং স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি করপোরেশনের প্রশাসকরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী নবনিযুক্ত প্রশাসকদের অভিনন্দন জানিয়ে বলেন দেশের নগর ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মানোন্নয়নে সিটিকরপোরেশনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রশাসকদের স্বচ্ছতা জবাবদিহিতা ও জনমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। একইসঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যানজট নিরসন বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং নগর অবকাঠামো শক্তিশালীকরণে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন।
মন্ত্রী আরও বলেন,নগরবাসীর প্রত্যাশা অনেক বেশি। সেবা প্রদানে গতি আনতে হবে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই হবে প্রশাসনের মূল লক্ষ্য।সাক্ষাৎকালে ছয় সিটির প্রশাসকরা তাঁদের দায়িত্ব পালনে স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তাঁরা নগর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন পরিচ্ছন্ন শহর গড়ে তোলা কর আদায়ে স্বচ্ছতা নিশ্চিত করা এবং নাগরিক সেবার
ডিজিটালাইজেশন জোরদারে কার্যকর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি ত্বরান্বিত করা এবং নতুন প্রকল্প গ্রহণে প্রয়োজনীয় দিকনির্দেশনা চাওয়া হয়।
উল্লেখ্য গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগপ্রাপ্তরা হলেন—
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এ মো. আব্দুস সালামঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এ মো. শফিকুল ইসলাম খানখুলনা সিটি কর্পোরেশন-এ নজরুল ইসলাম মঞ্জুসিলেট সিটি কর্পোরেশন-এ আব্দুল কাইয়ুম চৌধুরীনারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন-এ মো. সাখাওয়াত হোসেন খানগাজীপুর সিটি কর্পোরেশন-এ মো.শওকত হোসেন সরকারসংশ্লিষ্ট সূত্র জানায় প্রশাসকরা দায়িত্ব গ্রহণের পর সংশ্লিষ্ট সিটি
করপোরেশনগুলোর প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবেন। সরকারের উন্নয়ন অগ্রাধিকার ও নাগরিক সেবার মানোন্নয়নকে সামনে রেখে তাঁরা কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশাসকদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টরা মনে করছেন এ সাক্ষাৎ নগর প্রশাসনে সমন্বয় ও কার্যকর নেতৃত্ব নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
বর্ষা মৌসুম শুরু হতেই খুলনা মহানগরের বিভিন্ন প্রধান সড়কে দেখা দিয়েছে ভাঙন, খানাখন্দ ও ছোট-বড় অসংখ্য গর্ত। কোথাও কোথাও সড়কের পিচ উঠে গিয়ে সৃষ...
আগস্ট ২৪, ২০২৬
টাঙ্গাইল শহরে ব্যাটারিচালিত অটোরিকশার দাপট -বাড়ছে জনদুর্ভোগ টাঙ্গাইল শহরে ব্যাটারিচালিত অটোরিকশার প্রকোপ যেন দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। শহ...
আগস্ট ২৩, ২০২৬

