সড়কের বেহাল অবস্থা নিরসনে, ডেপুটি স্পিকারের উদ্দ্যেগ
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সোমেশ্বরী ব্রিজের নিচ দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে পানি, কাঁদা ও মাটির কারণে বেহাল অবস্থায় পড়ে ছিল। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল পথচারী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন যানবাহনের চালকদের। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নজরে আসার পর, শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে দ্রুত উদ্যোগ নিয়ে চলাচলের উপযোগী করে দিলেন, বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সোমেশ্বরী ব্রিজের নিচ দিয়ে যাওয়া এই সড়কটি দুর্গাপুরের সঙ্গে বিরিশিরি ও বাকলজোড়া ইউনিয়নের মানুষ এবং ডেউটুন ঘাটসহ বিভিন্ন এলাকার মানুষের যোগাযোগের একমাত্র গুরুত্বপূর্ণ পথ। এ সড়ক দিয়ে সরাসরি নেত্রকোনা জেলা শহরের সঙ্গে যাতায়াত করেন দুই ইউনিয়নসহ উপজেলার অসংখ্য মানুষ।
স্থানীয়দের অভিযোগ, ব্রিজের নিচে সড়কের ওঠা-নামার সংযোগস্থলে দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় সেখানে কাদা ও মাটির স্তর তৈরি হয়। সামান্য বৃষ্টিতেই পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। ফলে পথচারী ও স্থানীয় শিক্ষার্থীদের কাঁদাপানি মাড়িয়ে চলাচল করতে হয়। মোটরসাইকেল, অটোরিকশাসহ ছোট যানবাহনকেও ঝুঁকি নিয়ে ওই অংশ পার হতে হয় প্রতিনিয়ত।
তবে সড়কটির ওই অংশে স্থায়ীভাবে সরাসরি সংযোগ তৈরির ক্ষেত্রে রয়েছে জটিলতা। সংযোগস্থলের পাশেই রয়েছে একটি বড় খেলার মাঠ। ওই মাঠটি পিসিনল স্কুল কর্তৃপক্ষের হওয়ায় ইচ্ছামতো সড়ক সম্প্রসারণ বা সরাসরি সংযোগ দেওয়া সম্ভব হয়নি। ফলে দীর্ঘদিন ধরে সমস্যাটি স্থায়ী সমাধানের অপেক্ষায় ছিল।
এদিকে জনসাধারণের দুর্ভোগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জানতে পারেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ বিষয়টি নজরে আসার পর তিনি তাৎক্ষণিকভাবে মানুষের চলাচলের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করেন।
ডেপুটি স্পিকার মহোদয়ের নির্দেশনায় আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টারের নেতৃত্বে সড়কটির বেহাল অংশে সুরকি ও মাটি ফেলার ব্যবস্থা করা হয়েছে। এতে আপাতত সড়কটি চলাচলের উপযোগী হওয়ায় স্থানীয় মানুষের দুর্ভোগ অনেকটাই কমে এসেছে।
ওই সড়কটি শুধু সাময়িক সংস্কারেই বিষয়টি সীমাবদ্ধ রাখতে চান না ডেপুটি স্পিকার। সড়কটির স্থায়ী সমাধানের জন্য পিছিনল স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কীভাবে খেলার মাঠের বিষয়টি বিবেচনায় রেখে কার্যকর সংযোগ তৈরি করা যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলেও জানা গেছে।
স্থানীয়রা মনে করছেন, স্থায়ীভাবে সড়কটির সংযোগ তৈরি করা সম্ভব হলে দুর্গাপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাশাপাশি বিরিশিরি ও বাকলজোড়া ইউনিয়নের মানুষের যোগাযোগব্যবস্থায় বড় ধরনের স্বস্তি আসবে। একই সঙ্গে নেত্রকোনা জেলা শহরের সঙ্গে সরাসরি যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। সড়কটি দ্রুত সংস্কার করে দেয়ার জন্য স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়কে।
Tags:
সড়কের
বেহাল
অবস্থা
নিরসনে
ডেপুটি
স্পিকারের
উদ্দ্যেগ
টাঙ্গাইল জেলা পরিষদের ঠিক সামনেই অবস্থিত মনোরম লেকের পাড়। প্রতিদিন অনেক মানুষ এখানে একটু প্রশান্তির খোঁজে আসেন। তবে দীর্ঘদিন ধরে সঠিক রক্ষণা...
সেপ্টেম্বর ৪, ২০২৬
‘‘দুর্নীতির বিরুদ্ধে-রুখে দাঁড়াও একসাথে’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্...
সেপ্টেম্বর ৪, ২০২৬

