সারা দেশ

সংসদ অধিবেশন প্রত্যক্ষে ঢাকায় গারো প্রতিনিধিদল, আমন্ত্রণ ডেপুটি স্পিকারের

আল আমিন হাওলাদার
আল আমিন হাওলাদার জেলা প্রতিনিধি,নেত্রকোনা
এপ্রিল ১৬, ২০২৬
সংসদ অধিবেশন প্রত্যক্ষে ঢাকায় গারো প্রতিনিধিদল, আমন্ত্রণ ডেপুটি স্পিকারের
ঢাকা, ১৬ এপ্রিল: জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা থেকে আগত গারো জাতিগোষ্ঠীর একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার ঢাকায় সংসদ ভবনে উপস্থিত হন। গ্রামপ্রধান ও পুরোহিতসহ ১১ সদস্যের এই প্রতিনিধিদল নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের আমন্ত্রণে এ সফরে অংশ নেন। সংসদ ভবনে উপস্থিত হয়ে তারা সরাসরি অধিবেশন কার্যক্রম প্রত্যক্ষ করেন। এ সময় প্রতিনিধিরা সংসদের কার্যপ্রণালী, ইতিহাস ও কাঠামো সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন, যা তাদের জন্য ছিল এক অনন্য অভিজ্ঞতা। পরবর্তীতে ডেপুটি স্পিকার তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় জাতীয় সংসদের গুরুত্ব ও ভূমিকা তুলে ধরেন। তিনি বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণমূলক চর্চা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। গারো প্রতিনিধিরা এ উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে ডেপুটি স্পিকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও বোঝাপড়া বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
Tags: সংসদ অধিবেশন প্রত্যক্ষে ঢাকায় গারো প্রতিনিধিদল আমন্ত্রণ

সারা দেশ

ময়মনসিংহের ১০ পৌরসভায় একযোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ময়মনসিংহের ১০ পৌরসভায় একযোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ময়মনসিংহের ১০ পৌরসভায় একযোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নাগরিক দায়িত্ববোধ ও পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয়ে যেখানে আমি সেখ...

আগস্ট ৩০, ২০২৬
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুর্গাপুরে প্রস্তুতি সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুর্গাপুরে প্রস্তুতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি সফল, সুশৃঙ্খল ও উৎসবমুখরভাবে বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনা...

আগস্ট ৩০, ২০২৬

0 মন্তব্য