আইন-অপরাধ

র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের সফল অভিযান: শিশুহত্যা ও ধর্ষণ মামলার দুই প্রধান আসামি গ্রেফতার

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
এপ্রিল ১৯, ২০২৬
র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের সফল অভিযান: শিশুহত্যা ও ধর্ষণ মামলার দুই প্রধান আসামি গ্রেফতার
সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের সফল অভিযান: শিশুহত্যা ও ধর্ষণ মামলার দুই প্রধান আসামি গ্রেফতার মধুপুরের শিশু ফাতেমা খাতুন হত্যা মামলার প্রধান আসামি মোঃ আব্বাস আলী (৩০) এবং সিরাজগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার মোঃ আব্দুর রহমান (২০) আটকটাঙ্গাইল, ১৮ এপ্রিল ২০২৬: র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প পৃথক দুই অভিযানে নৃশংস অপরাধের মূল আসামিদের গ্রেফতার করেছে। মধুপুরে ৬ বছরের শিশু ফাতেমা খাতুন হত্যার মামলার প্রধান আসামি মোঃ আব্বাস আলী (৩০) এবং সিরাজগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ আব্দুর রহমান (২০)-কে আইনের আওতায় আনা হয়েছে।প্রথম ঘটনা: শিশু ফাতেমা খাতুন হত্যাকাণ্ড১১ এপ্রিল ২০২৬ বিকাল সোয়া পাঁচটার দিকে মধুপুরে শিশু ফাতেমা খাতুন বাড়ির পাশে খেলাধুলা করার সময় মোঃ আব্বাস আলী তাকে জুস কিনে দেওয়ার জন্য পার্শ্ববর্তী বাজারে নিয়ে যায়। দীর্ঘ সময় পরে শিশুটি বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। মধুপুর থানায় নিখোঁজ ডায়েরি নং-৫৪২, তারিখ-১১ এপ্রিল ২০২৬ লিপিবদ্ধ করা হয়।পরের দিন, ১২ এপ্রিল ২০২৬ সকাল ১০:৪০ ঘটিকায় ভিকটিমের চাচা ভুট্টার ক্ষেত থেকে শিশুর লাশ দেখতে পান। প্রাথমিক তদন্তে জানা যায়, মোঃ আব্বাস আলী শিশুটিকে গলায় লাইলনের সুতা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর ভিকটিমের পায়জামা ও জুতা আগুনে পুড়িয়ে লাশ বিকৃত করে গুম করার চেষ্টা চালায়।মধুপুর থানায় ভিকটিমের মাতা মামলা দায়ের করেন। মামলা নং-১৬, তারিখ- ১২ এপ্রিল ২০২৬, ধারা ৩০২/৩৪/২০১ পেনাল কোড।দ্বিতীয় ঘটনা: কিশোরী ধর্ষণ মামলার গ্রেফতারসিরাজগঞ্জ জেলার এনায়েতপুরের প্রতিবেশী মোঃ আব্দুর রহমান (২০) ১০ ডিসেম্বর ২০২৫ রাত ২টার দিকে বাদীর বসতবাড়িতে প্রবেশ করে ঘুমন্ত কিশোরীকে হাত-পা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে প্রতিবেশীরা ঘটনা সম্পর্কে জানালেসিরাজগঞ্জ এনায়েতপুর থানায় ধর্ষণ মামলা নং-০২, তারিখ- ১৫ ডিসেম্বর ২০২৫, ধারা ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ দায়ের করা হয়।গ্রেফতারের প্রক্রিয়া র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহের মাধ্যমে আসামিদের বর্তমান অবস্থান নিশ্চিত করে। এরপর ১৮ এপ্রিল ২০২৬ বিকাল এবং সন্ধ্যা একই দিনে গ্রেফতার অভিযান সম্পন্ন করা হয়। গ্রেফতারকৃতরা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
Tags: র‍্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের সফল অভিযান: শিশুহত্যা ধর্ষণ

আইন-অপরাধ

গোপালপুরে ৬ বস্তা গাঁজাসহ ট্রাক ও চালক আটক, টাঙ্গাইলে নিয়েছে র‍্যাব গোপালপুরে ৬ বস্তা গাঁজাসহ ট্রাক ও চালক আটক, টাঙ্গাইলে নিয়েছে র‍্যাব

গোপালপুরে ৬ বস্তা গাঁজাসহ ট্রাক ও চালক আটক, টাঙ্গাইলে নিয়েছে র‍্যাব টাঙ্গাইলের গোপালপুর থানা চত্বরে ৬ বস্তা গাঁজাসহ একটি ট্রাক ও এর চালককে আ...

সেপ্টেম্বর ৩, ২০২৬
ডুমুরিয়ায় উপজেলা পরিষদের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ডুমুরিয়ায় উপজেলা পরিষদের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে কাশেম সরদার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত...

সেপ্টেম্বর ২, ২০২৬

0 মন্তব্য