মতামত

রাজশাহী রেঞ্জের ডিআইজি'র পরিদর্শন পেশাদারিত্ব ও জনকল্যাণে গুরুত্বারোপ

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
রাজশাহী রেঞ্জের ডিআইজি'র পরিদর্শন পেশাদারিত্ব ও জনকল্যাণে গুরুত্বারোপ
রাজশাহী রেঞ্জের ডিআইজি'র পরিদর্শন পেশাদারিত্ব ও জনকল্যাণে গুরুত্বারোপ ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং রাজশাহী রেঞ্জের সম্মানিত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) জনাব মোহাম্মদ শাহজাহান,পিপিএম (বার), পিএইচডি মহোদয় গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাজশাহী জেলায় এক গুরুত্বপূর্ণ পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করেছেন। তাঁর এই পরিদর্শনে পরিদর্শন প্যারেড বিশেষ কল্যাণ সভা এবং জেলা বিশেষ শাখা (ডিএসবি) অফিসের বার্ষিক পরিদর্শন অন্তর্ভুক্ত ছিল, যা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি কার্যক্রমে নতুন উদ্দীপনা এনেছে।সকাল ৭:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয় এক বর্ণাঢয় পরিদর্শন প্যারেড, যেখানে পুলিশ সদস্যরা সুশৃঙ্খলভাবে তাঁদের পেশাদারিত্ব প্রদর্শন করেন। এর পরপরই সকাল ৯:০০ ঘটিকায় রাজশাহী জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান। তিনি অফিসার ও ফোর্সের বিভিন্ন আবেদন-নিবেদন অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলো দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করেন। ডিআইজি মহোদয় এই সভায় পুলিশ সদস্যদের প্রতি পেশাদারিত্ব, ন্যায়পরায়ণতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য দৃঢ় আহ্বান জানান। পুলিশ সদস্যদের কল্যাণ ও তাঁদের সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের অঙ্গীকারের মধ্য দিয়ে সভাটি সমাপ্ত হয়।দিনের পরবর্তী অংশে ডিআইজি মহোদয় রাজশাহী জেলার ডিএসবি অফিস বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ডিএসবি অফিসের সকল রেজিস্টার নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এই সময় রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শরিফুল ইসলাম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব এ.টি.এম. মাইনুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ডিআইজি মহোদয়ের এই পরিদর্শন রাজশাহী জেলার পুলিশি কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে এবং পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মতামত

সিরাজগঞ্জে বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সিরাজগঞ্জে বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সিরাজগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা...

আগস্ট ১৭, ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন এমপিওভুক্তবেসরকারিশিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ...

আগস্ট ১৬, ২০২৬

0 মন্তব্য