আইন-অপরাধ

পূর্ব শত্রুতার জেরে টাঙ্গাইলে হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
এপ্রিল ৮, ২০২৬
পূর্ব শত্রুতার জেরে টাঙ্গাইলে হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার
পূর্ব শত্রুতার জেরে টাঙ্গাইলে হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার টাঙ্গাইল, ০৮ এপ্রিল ২০২৬ ইং পূর্ব শত্রুতার জেরে টাঙ্গাইল জেলার গোপালপুর থানার একটি হত্যা মামলার অন্যতম আসামি মোঃ সুমন (২৬)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে নিহত আঃ বাছেদ (৬০) স্থানীয় আলমনগর বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে গোপালপুর থানার যুগিপাড়া এলাকায় পৌঁছালে আসামি মোঃ সুমনসহ এজাহারভুক্ত অন্যান্য আসামিরা পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার পথরোধ করে। পরবর্তীতে হত্যার উদ্দেশ্যে তাকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। এ সময় তার ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় আঃ বাছেদ মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের কন্যা মোছাঃ লিমা খাতুন বাদী হয়ে গোপালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৩, তারিখ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ধারা:১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৫০৬/১১৪ সংযুক্ত ৩০২ পেনাল কোড)। মামলা রুজুর পর থেকেই র‌্যাব-১৪,সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্তের মাধ্যমে পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চালিয়ে আসছিল।এরই ধারাবাহিকতায়, ০৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার লেকের পাড় এলাকা থেকে আভিযানিক দল অভিযান চালিয়ে উক্ত মামলার অন্যতম আসামি মোঃ সুমন (২৬)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।উল্লেখ্য, একই মামলায় এর আগে গত ০৫ মার্চ ২০২৬ তারিখে আসামি মোঃ সালমান (৩০) এবং ১০ মার্চ ২০২৬ তারিখে মোঃ লাভলু মিয়া ওরফে লাভু (৪৫)-কে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টাঙ্গাইল জেলার গোপালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Tags: পূর্ব শত্রুতার জেরে টাঙ্গাইলে হত্যা মামলার অন্যতম আসামি

আইন-অপরাধ

খুলনা মেডিকেলের সামনে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার খুলনা মেডিকেলের সামনে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

খুলনায় অস্ত্র ও গুলিসহ মনিরুল ইসলাম মনি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাত...

আগস্ট ২২, ২০২৬
থানা হেফাজতে রাজু বিশ্বাসের মৃত্যু: ওসি-এসআইয়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি থানা হেফাজতে রাজু বিশ্বাসের মৃত্যু: ওসি-এসআইয়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:খুলনায় রাজু বিশ্বাস (২৬) নামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয় ক...

আগস্ট ২২, ২০২৬

0 মন্তব্য