ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন নির্বাচিত হলেন শ্রেষ্ঠ পুলিশ সুপারআজ বৃহস্পতিবার (২১ মে ২০২৬ খ্রি.) ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আয়োজিত এপ্রিল/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আতাউল কিবরিয়া।সভায় ময়মনসিংহ রেঞ্জাধীন বিভিন্ন জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি এবং সার্বিক পুলিশি কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় জেলার পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তাদের সম্মাননা প্রদান করা হয়।অভিন্ন মানদণ্ড ও মূল্যায়ন নীতিমালার আলোকে কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য এপ্রিল/২০২৬ মাসের শ্রেষ্ঠ জেলা ও শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে মনোনীত হন জামালপুর জেলার পুলিশ সুপার জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন।সার্বিক কর্মদক্ষতা, অপরাধ দমন কার্যক্রমে সফলতা এবং বিভিন্ন পরিসংখ্যানভিত্তিক মূল্যায়নের ওপর ভিত্তি করে মাননীয় ডিআইজি মহোদয় তাঁর হাতে সম্মাননা তুলে দেন।সভায় ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Tags:
ময়মনসিংহ
রেঞ্জের
মাসিক
অপরাধ
পর্যালোচনা
সভা
অনুষ্ঠিত
জামালপুর
সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সিরাজগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা...
আগস্ট ১৭, ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন এমপিওভুক্তবেসরকারিশিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ...
আগস্ট ১৬, ২০২৬

