চুনারুঘাটে ১১ পিস ইয়াবা ও ৮ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ১
হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১১ পিস ইয়াবা ও ৮ লিটার চোলাইমদসহ মো. ফারুক মিয়া (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের দিকনির্দেশনায় পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১ নম্বর গাজীপুর ইউনিয়নের জারুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের একপর্যায়ে জারুলিয়া এলাকায় ফারুক মিয়ার দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় তাকে আটক করে পুলিশ। পরে তার কাছ থেকে ১১ পিস ইয়াবা ও ৮ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. ফারুক মিয়া জারুলিয়া গ্রামের মৃত মুসলিম উদ্দিন মুন্সীর ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ফারুক মিয়ার বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা করা হয়েছে। মামলাটি চুনারুঘাট থানার মামলা নং-৩৩, তারিখ ১৮ আগস্ট ২০২৬; ধারা ৩৬(১) সারণির ১০(ক)/২৪(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও চোলাইমদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার আসামিকে বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে।
হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের পৃথক অভিযানে জিআর ও সিআর মামলার পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) চুনারুঘাট...
টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধার গ্রেফতার ২১ টাঙ্গাইলে অপরাধ দমনে জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ প্রিভেন্টিভ মাদক ব্যব...

