মতামত

মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
এপ্রিল ৬, ২০২৬
মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) সিরাজগঞ্জ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। কল্যাণ সভায় জেলার সকল থানা, কোর্ট, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক ও পুলিশ লাইন্সের ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় ফেব্রুয়ারি ২০২৬ মাসে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পাঁচজন পুলিশ সদস্যকে অর্থ পুরস্কার, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।সভায় পুলিশ সুপার বলেন, জেলার পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্যদের মনোবল বৃদ্ধি ও পেশাদারিত্ব নিশ্চিত করতে এসব পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।কল্যাণ সভা শেষে উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান শাকিলের পদোন্নতিজনিত বিদায় উপলক্ষে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসাদুজ্জামান।পরবর্তীতে পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রুজুকৃত মামলাসমূহের বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং তদন্তের মানোন্নয়ন, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ সার্বিক পুলিশি সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।এ সময় অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ ইউনিট ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।
Tags: মাসিক কল্যাণ সভা অপরাধ পর্যালোচনা অনুষ্ঠিত সিরাজগঞ্জে মুক্তধ্বনি

মতামত

সিরাজগঞ্জে বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সিরাজগঞ্জে বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সিরাজগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা...

আগস্ট ১৭, ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন এমপিওভুক্তবেসরকারিশিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ...

আগস্ট ১৬, ২০২৬

0 মন্তব্য