মাদক ইভটিজিং কিশোর গ্যাং ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
টাঙ্গাইল সদর উপজেলার ৯ নম্বর কাকুয়া ইউনিয়নে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি, অনলাইন জুয়া, বাল্যবিবাহ ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।
সভায় প্রধান অতিথি বলেন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, অনলাইন জুয়া বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।বিশেষ অতিথির বক্তব্যে অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, মাদক ব্যক্তি পরিবার ও সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। মাদকমুক্ত সমাজ গঠনে বাংলাদেশ পুলিশের চলমান কার্যক্রমকে আরও কার্যকর করতে বিট পুলিশিং জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।সভায় ৯ নম্বর কাকুয়া ইউনিয়নের জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন।
Tags:
মাদক
ইভটিজিং
কিশোর গ্যাং
সন্ত্রাসবিরোধী
জনসচেতনতামূলক সভা
টাঙ্গাইল
কাকুয়া ইউনিয়ন
বাল্যবিবাহ
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে গ্রেফতার (২৩) ৬৫ পিস ইয়াবা উদ্ধার অপরাধ দমনে টাঙ্গাইল জেলা পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায়...
সেপ্টেম্বর ৫, ২০২৬
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে মিতু রানী নামে এক নারীকে ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ...
সেপ্টেম্বর ৩, ২০২৬

