জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণে টাঙ্গাইলে মোবাইল কোর্ট অভিযান
জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণে টাঙ্গাইলে মোবাইল কোর্ট অভিযান
জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও কৃত্রিম সংকট প্রতিরোধে টাঙ্গাইলের বিভিন্ন পেট্রোল পাম্পে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা ও মনিটরিং কার্যক্রম চালানো হয়েছে।রবিবার (০৮ মার্চ ২০২৬) জেলা প্রশাসনের উদ্যোগে টাঙ্গাইল শহরসহ বিভিন্ন স্থানের পেট্রোল পাম্পে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাম্পগুলোতে জ্বালানি তেলের মজুদ বিক্রয় কার্যক্রম এবং সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রি করা হচ্ছে কি না তা তদারকি করা হয়।অভিযান চলাকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পাম্প মালিক ও কর্মচারীদের সতর্ক করে জানান, কোনোভাবেই জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না। অনিয়ম বা মজুদদারির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে ব্যবহারকারীদের অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত তেল ক্রয় না করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।
টাঙ্গাইলসহ ৪ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত টাঙ্গাইলসহ দেশের চার জেলা ও আশপাশের অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষ...
সেপ্টেম্বর ৬, ২০২৬
হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে ঘাসের ওষুধ (কীটনাশক) খেয়ে রুমানা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর)...
সেপ্টেম্বর ৫, ২০২৬

