ঝিনাই নদীতে অবৈধ বালু উত্তোলন : যৌথ অভিযানে ডেজার মেশিন ধ্বংস
জামালপুরের সরিষাবাড়ী ও টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যৌথ উদ্যোগে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ঐতিহ্যবাহী ঝিনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ডেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়।
জানা যায়, ধনবাড়ী উপজেলার মুশুদ্দির ঝোপনা গ্রাম সংলগ্ন ঝিনাই নদীতে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে ডেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে গত ২৫ মে দুপুরে সরিষাবাড়ী ও ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) যৌথভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় নদীতে স্থাপিত অবৈধ ডেজার মেশিন ও পাইপলাইন ধ্বংস করা হয়।
অভিযানকালে প্রশাসনের কর্মকর্তারা জানান, অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তারা সতর্ক করেন।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বর্ষা মৌসুম শুরু হতেই খুলনা মহানগরের বিভিন্ন প্রধান সড়কে দেখা দিয়েছে ভাঙন, খানাখন্দ ও ছোট-বড় অসংখ্য গর্ত। কোথাও কোথাও সড়কের পিচ উঠে গিয়ে সৃষ...
টাঙ্গাইল শহরে ব্যাটারিচালিত অটোরিকশার দাপট -বাড়ছে জনদুর্ভোগ টাঙ্গাইল শহরে ব্যাটারিচালিত অটোরিকশার প্রকোপ যেন দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। শহ...

